মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

৫০ মিটারে ৭২ বছরের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

চীনের হ্যাংঝু এশিয়ান গেমস দিয়ে নিজেদের কৃষ্ট-কালচার থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত আকর্ষনীয় সব জায়গাগুলোর সঙ্গে অতিথিদের পরিচিত করার প্রচেষ্টা গেমসের আয়োজকদের। প্রযুক্তির ছোঁয়াতে সবকিছুই তুলে ধরছেন তারা।

এশিয়ার ৪৫টি দেশের গেমস হলেও ইউরোপের অনেক সাংবাদিকও টুর্নামেন্ট কাভার করতে এসেছেন। পঞ্চাশটিরও বেশি দেশের সাংবাদিকদের পদচারণায় প্রধান প্রেস সেন্টার সব সময়ই মুখরিত।

বৃহস্পতিবার (২৮ সেপ্চটম্বর) রাতে হঠাৎ প্রেস সেন্টারের ওয়ার্কিং জোনের সামনে জটলা। কেউ সেলফি তুলছেন, কেউ ঘুরে ঘুরে ভিডিও করছেন। সেখানে ৭২ বছরের ইতিহাসকে এক ফ্রেমে আটকানোর চেষ্টা সবার।

১৯৫১ সাল থেকে শুরু হয়েছে এশিয়ান গেমস। প্রথম এশিয়াড থেকে হাংজু গেমসের মশাল বেশ সারিবদ্ধভাবে সাজানো। মাত্র ৩০-৫০ মিটারের মধ্যে ৭২ বছরের গেমসের ইতিহাসকে তুলে ধরেছে আয়োজকরা।

চলতি হাংজু গেমসের মশালকে রাখা হয়েছে মাঝে। বিগত ১৮ গেমসের মশাল চার দিকে ক্রমান্বয়ে সাজানো। প্রতিটি মশাল প্রতি গেমসের লোগো সম্বলিত বোর্ডের ওপর বসানো হয়েছে। কয়েক মিটারের মধ্যে রয়েছে গেমসের আদ্যোপান্ত।

আরো পড়ুন : সাকিবের পরিবর্তে বাংলাদেশের অধিনায়ক মিরাজ

প্রতিটি গেমসের মশালে রয়েছে স্বাতন্ত্র্যতা। ৭২ বছর আগের হলেও প্রথম গেমসের মশালটি এখনো বেশ সজীব ও যুগোপযোগী মনে হয়। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া বেশ সুন্দর করে সংরক্ষণ করেছে মশালগুলো।

গেমসের ১৯ আসরের মধ্যে প্রথম ও বর্তমান আসরটিই হচ্ছে বিজোড় সালে। হাংজু গেমস করোনার জন্য এক বছর পেছালেও আনুষ্ঠানিকভাবে গেমসের সাল ২০২২৷ ১৯৫১ সালে দিল্লি এশিয়াডের পরের গেমস হয়েছিল তিন বছর পর। এরপর সকল আসরই হয়েছে চার বছর পর পর । করোনায় এবার ব্যবধান বেড়ে পাঁচ হয়েছে।

এসকে/


চীন ইউরোপ এশিয়ান গেমস ৪৫টি দেশের গেমস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250