শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

৭ দিনে প্রবাসী আয় এলো সাড়ে ৫ হাজার কোটির বেশি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৬ পূর্বাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলতি বছরের জুলাই মাসের প্রথম ৭ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ৪৬ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধ‌রে) যার পরিমাণ ৫ হাজার ৫১ কোটি ৭৬ লাখ টাকা।

রোববার (৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

বছরের প্রথম সপ্তাহের প্রবাসী আয়কে শুভ সূচনা হিসেবে দেখছেন ব্যাংকের সংশ্লিষ্টরা। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের সাতদিনে প্রতিদিন গড়ে ৬ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ২৮৫ মার্কিন ডলার করে এলো। পুরো জুলাই জুড়ে এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে ২০০ কোটি মার্কিন ডলারকে স্পর্শ করবে।

বিদায়ী ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ২০৯ ডলার। এটি প্রবাসী আয়ের ইতিবাচক ধারা ছিল।  ২০২১-২২ অর্থবছরে এসেছিল ১৮৭ কোটি মার্কিন ডলার। এ বিবেচনায় চলতি জুলাই মাসের ৭দিনের প্রবাসী আয় ভালো সূচনা।   

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি জুলাই মাসের ৭দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৫ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৭৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

এদিকে সদ্য বিদায়ী জুন মাসে প্রবাসী আয় এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার। একক মাস হিসেবে এ অঙ্ক ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে ২০২০ সালের জুলাইয়ে সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের প্রবাসী আয় এসেছিল।

ওআ/

প্রবাসী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250