বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

‘অটোমেটেড ওয়েদার স্টেশন’ স্থাপন করা হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

জলবায়ু পরিবর্তন, জলবায়ুর তাপমাত্রা, বায়ুর প্রবাহ, বৃষ্টিপাত, বায়ুর আর্দ্রতাসহ নানান বিষয়ে গবেষণা তরান্বিত করতে জাপান-বাংলাদেশের যৌথ উদ্যোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘অটোমেটেড ওয়েদার স্টেশন’ স্থাপন করা হয়েছে।

গত মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এ-তে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শাবির জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের উদ্যোগে আবহাওয়া স্টেশনটি স্থাপন করা হয়।

আবহাওয়া স্টেশন স্থাপনের বিষয়ে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রধান ড. মো. আনোয়ারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের দেশে বা এ এলাকায় যেসব আবহাওয়া স্টেশন রয়েছে তা ম্যানুয়াল। এতে নিয়মিত তাপমাত্রা ও বৃষ্টিপাত জানানো হয়। কিন্তু অ্যানালাইসিসের জন্য পর্যাপ্ত তথ্য দেয় না। তবে আমরা যে অটোমেশন স্টেশন নিয়ে এসেছি জলবায়ুর তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুর প্রবাহ, বায়ু চাপ, বায়ুর আর্দ্রতা, বাষ্পপ্রসূত ট্রান্সমিশন, সানশাইনসহ ৯-১০টি বিষয়ে তথ্য দেবে।

ড. আনোয়ারুল ইসলাম আরও বলেন, আমরা যে জলবায়ু ঝুঁকিতে আছি তা বিশ্লেষণের মাধ্যমে কমানো কিংবা বাড়াতে গবেষণা প্রয়োজন। কিন্তু গবেষণার প্রধান অন্তরায় পর্যাপ্ত ডাটা। তবে এই অটোমেশন স্টেশন স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণ করবে। যা সংগ্রহ করে কেউ যদি গবেষণা করতে চায় তাহলে ফ্রিতে এ তথ্য নিতে পারবে। আবহাওয়া, জলবায়ু কিংবা প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক কেউ যদি গবেষণা করতে চায় তাহলে এই স্টেশনের তথ্য যুগান্তকারী পদক্ষেপ হবে।

এদিকে একইদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির সম্মেলন কক্ষে এ আবহাওয়া স্টেশন উদ্বোধন করা হয়। বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, আবহাওয়া ও জলবায়ু বর্তমান বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আবহাওয়া ও জলবায়ুর পরিমাপক ব্যবস্থা জরুরি। আজকে শাবিপ্রবির জন্য এক নতুন ঐতিহাসিক  দিন। কারণ আজকে স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন এ বিশ্ববিদ্যালয়ের  স্থাপিত হতে যাচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, জাপানের কাগাওয়া ইউনিভার্সিটির অধ্যাপক ড. তরু থেরাও এবং ওসাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও জাইকা’র এক্সপার্ট ড. মরিমাসা সুডাসহ আরও অনেকে।

একে/ 

অটোমেটেড ওয়েদার স্টেশন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250