শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের *** বাংলাদেশ দলকে মুশফিকের বিদায় *** আওয়ামী লীগের চাপে কঠোর অবস্থান থেকে সরে আলোচনার টেবিলে ফিরবে তারেক সরকার, বিশ্লেষকদের অভিমত *** কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী *** কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা *** রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী *** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

‘বিদেশীদের ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি দেখা উচিত’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৫ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩

#

ছবি: সুখবর

বিদেশীদের ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি দেখা উচিত। তাহলে বাংলাদেশ কী, সে সম্পর্কে তারা জানতে পারবেন, আমাদের বঞ্চনা ও স্বপ্নের কথা তারা বুঝতে পারবেন।

শনিবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর মহাখালীতে এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে ‘মুজিব-একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি  দেখার পর সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে অনুভূতি প্রকাশকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কত ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেটি এই চলচ্চিত্রে নির্মোহভাবে তুলে ধরা হয়েছে। ইতিহাসের সত্য ঘটনা এই চলচ্চিত্রে ফুটে উঠেছে।

ড. মোমেন বলেন, আমাদের নতুন প্রজন্মের সবার এই চলচ্চিত্রটি দেখা উচিত। এতে তারা দেশের ইতিহাস সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবে। 

আরো পড়ুন: মুজিব: একটি জাতির রূপকার দেখার আমন্ত্রণ জানালেন শাকিব খান

উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য এই চলচ্চিত্রটি প্রদর্শনের আয়োজন করে। ঢাকাস্থ বিদেশি মিশনের কূটনীতিকবৃন্দ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ সপরিবারে চলচ্চিত্রটি উপভোগ করেন।

এসকে/এএম/



চলচ্চিত্র পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ‘মুজিব: একটি জাতির রূপকার’ বিদেশি কূটনীতিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250