সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’

ডিমের দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩১ পূর্বাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩

#

দিন কয়েক আগে ডিম নিয়ে বাজার তোলপাড়ের মধ্যে এখন দাম কিছুটা কমেছে। শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে প্রতি ডজন ডিম তিন দিন আগের চেয়ে ১৫-২০ টাকা করে কমে বিক্রি হতে দেখা গেছে। ফার্মের লাল ডিম ডজনপ্রতি ১৪৫ টাকা এবং সাদা ডিম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। ডিম বিক্রেতারা বলছে, তিন দিন আগে লাল ডিমের দাম ছিল ১৬৫ টাকা এবং সাদাগুলো ১৬০ টাকা।

এদিকে কাঁচা মরিচ ও টমেটোর বাজারের অস্থিরতা এখনো কাটেনি। অন্যান্য সবজির মতো নতুন করে আবারও আলুর দাম বাড়ছে। যদিও ফার্মে মুরগির ডিমের দাম গত সপ্তাহের তুলনায় কমেছে। 

বাজারে দাম বেড়েছে সবজির। আকার ভেদে লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। লম্বা ও গোল বেগুনের কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। ভারতীয় টমেটো বিক্রি হচ্ছে ১৮০ টাকা। করলার কেজি ৮০-৯০ টাকা। চাল কুমড়া প্রতিটি ৬০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৫০ টাকা, চিচিঙ্গা ৮০, পটল ৫০-৬০, ঢেঁড়স ৬০, কচুর লতি ৭০, পেঁপে ৪০, মুলা ৫০ টাকা, বরবটি ৮০ ও ধুন্দুল ৫০-৬০ টাকা কেজি। বাজারে কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা।  

ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা। দেশি পেঁয়াজের কেজি ৭৫-৮০ টাকা। দেশি আদার কেজি ২০০, চায়না আদার কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকা। আলুর ৩৫ থেকে ৪০ টাকা।

খোলা চিনি প্রতি কেজি ১৪০ টাকা। বাজারে খোলা আটার কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা। প্যাকেট আটার কেজি ৬৫ টাকা। দুই কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে ১১০ টাকায়। দেশি মসুরের ডালের কেজি ১৪০ টাকা, ইন্ডিয়ান মসুরের ডালের কেজি ৯০-১০০ টাকা।  

সয়াবিন তেলের লিটার ১৭৮ টাকা, লবণের কেজি ৩৮-৪০ টাকা।  

এদিকে সরবরাহ না বাড়ায় এখনো চড়া ইলিশের দাম। রুই, তেলাপিয়াসহ অন্যান্য মাছের দামও বাড়তি।

ব্যবসায়ীরা বলছেন, সপ্তাহজুড়ে টানা বৃষ্টিতে আড়তগুলোতে ইলিশসহ অন্যান্য মাছ সরবরাহ কম ছিল। এ কারণে খুচরায় দাম বেড়েছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে গত সপ্তাহে বাজারে ৩৫০ থেকে ৪৫০ টাকা দরে রুই মাছ বিক্রি হয়; যা গতকাল ৩৮০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে।

এ ছাড়া তেলাপিয়া, পুঁটি, কই, শিং, চিংড়ি, পাবদা ইত্যাদি মাছের দামও আগের তুলনায় বাড়তি বলে জানিয়েছেন বিক্রেতারা। মোহাম্মদপুর টাউন হলের মাছ বিক্রেতা তাওসিফ রেজা বলেন, মাছের সরবরাহ বাড়লে সপ্তাহখানেক পরে দাম কমতে পারে।

প্রাণিজ আমিষের মধ্যে গরুর মাংস গতকাল বাজারভেদে ৭৫০-৮০০ টাকা কেজি । 

ওআ/


ডিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250