রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

ইবিতে শাপলা ফোরামের সভাপতি পরেশ, সম্পাদক রবিউল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন। সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের প্রফেসর ড. রবিউল হোসেন। সোমবার সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এর আহ্বায়ক প্রফেসর মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি গণিত বিভাগের প্রফেসর ড. আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, কোষাধ্যক্ষ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম। এছাড়া ১০ জন মনোনীত সদস্য হলেন—ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ও প্রফেসর ড. আনোয়ার হোসেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মাহবুবর রহমান ও ইংরেজি বিভাগের প্রফেসর ড. মামুনুর রহমান। 

আরো পড়ুন : নানা আয়োজনে ৪৫তম ইবি দিবস উদযাপন

এছাড়াও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আনোয়ারুল হক, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মাহবুবুল আরফিন, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. শেলীনা নাসরীন, আইন বিভাগের প্রফেসর ড. শাহজাহান মন্ডল ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

গত ২ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী ১৫ জন সদস্যের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা রয়েছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে ডিজিটালাইজেশন প্রয়োজন। আমরা এসব সমস্যা সমাধান করতে প্রশাসনকে পরামর্শ প্রদান করবো। স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণে যতটুকু প্রয়োজন আমরা ভূমিকা রাখার যথাসাধ্য চেষ্টা করবো।

আবির/এস/ আই.কে.জে/

ইবি সম্পাদক রবিউল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন

🕒 প্রকাশ: ০৯:৩৫ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে

🕒 প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী

🕒 প্রকাশ: ০৬:৫৮ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250