রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

ঈগল-ফিগল চলবে না, শুধু নৌকা চলবে : নায়ক সাইমন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রার্থীরা। সেই সঙ্গে প্রচারণায় নেমেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের সমর্থনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) নিজ নির্বাচনী এলাকায় এসে প্রচারে অংশ নিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক।

শুক্রবার (২৯শে ডিসেম্বর) সন্ধ্যায় নিজ এলাকায় প্রচারণার সময় সাইমন বলেন, স্বতন্ত্র প্রার্থী হতে বাধা দেননি। কিন্তু তারা নৌকাকে ব্যবহার করছে। অতীতে নৌকাকে ব্যবহার করে তারা যে দিনের পর দিন অর্থ ইনকাম করেছে এখন সেগুলো ফেলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। যতই বিভ্রান্তি ছড়ানো হোক ঈগল-ফিগল চলবে না, শুধু নৌকা চলবে। আমরা শুধু সুন্দরভাবে নৌকাডা বায়াদে চইলা যাইতে চাই।

চিত্রনায়ক আরো বলেন, বাংলাদেশে আজ যে উন্নয়ন হয়েছে তা নৌকার হাত ধরে হয়েছে। উন্নয়নের সে ধারাবাহিকতা ধরে রাখার জন্য এবং কিশোরগঞ্জ-হোসেনপুর উপজেলাকে স্মার্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নৌকা ও লিপি আন্টির কোনো বিকল্প নেই।

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের কন্যা ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি’র প্রতিপক্ষ হিসেবে স্বতন্ত্র প্রার্থী (ঈগল মার্কা) হিসেবে তার বড় ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম অংশগ্রহণ করেছেন। এ ছাড়াও জাতীয় পার্টি (লাঙ্গল) মার্কায় ডা. আব্দুল হাই, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী মো. আব্দুল আউয়াল, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. আশরাফ উদ্দিন, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোবারক হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. আনোয়ারুল কিবরিয়া রয়েছেন।

ওআ/

নৌকা সাইমন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250