রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

কিডনি রোগীদের কোন ফল খাওয়া উচিৎ নয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৩ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সব ফলেই কমবেশি পুষ্টি উপাদান থাকে। বিভিন্ন ফলে থাকা পুষ্টি উপাদানসমূহ শরীরের জন্য অনেক উপকারী। যেমন বিশেষজ্ঞদের মতে, দৈনিক একটি করে আপেল খেলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না।

তবে সব ফল সবার শরীরের জন্য উপকারী নয়। জানলে অবাক হবেন, ফল খেয়েও আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। বিশেষ করে যদি শারীরিক কোনো রোগে ভোগেন। এমন কিছু ফল আছে, যা বিশেষ কয়েকটি রোগের ক্ষেত্রে ক্ষতিকর। তা খাওয়ার আগে খেয়াল রাখা জরুরি

যেমন কিডনির সমস্যা থাকলে ফল খাওয়ার বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বিশেষ করে খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যেন অতিরিক্ত পটাশিয়াম বা ফসফরাস না যায় শরীরে।

এজন্য যে ফলটি খাওয়ার বিষয়ে সবচেয়ে বেশি সাবধান হতে হবে, তা হলো কলা। কলায় প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল থাকলেও এতে অনেকটা পটাশিয়ামও আছে।

যদি রক্তে পটাশিয়ামের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, তাহলে তা কিডনির অসুখে আক্রান্তদের শারীরিক সমস্যা হতে পারে। কিডনির রোগীরা ফল খাওয়ার ক্ষেত্রে অবশ্যই তাতে পটাশিয়াম আছে কি না তা জেনে তবেই খাবেন।

আরো পড়ুন: ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

শুধু কলা নয় অ্যাভোকাডো, ক্যানের খাবার, দুগ্ধজাত খাবার, ব্রাউন রাইস, প্রক্রিয়াজাত করা মাংসেও পটাসিয়াম থাকে।

এছাড়া জলপাই, অ্যাপ্রিকটস, আলু, মিষ্টি আলু, টমেটো, খেজুর, কমলা, কিসমিস, চিপস ইত্যাদি খাবারেও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তাই কিডনি রোগীরা অবশ্যই এসব খাবার থেকে দূরে থাকবেন।

সূত্র: হেলথলাইন

এসি/ আই.কে.জে


কিডনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250