সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

মাটির ভাঁড়ে চা খাওয়া কি স্বাস্থ্যকর?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

অনেকেই আজকাল বন্ধুবান্ধব কিংবা সহকর্মীদের সঙ্গে বেরিয়ে চায়ের দোকানে আড্ডা দেন। চায়ের দোকানে গিয়ে মাটির ভাঁড়ে গরম গরম চা খাওয়ার মজাই আলাদা। অনেক দোকানে আবার প্লাস্টিকের কাপেও চা বিক্রি হয়। খেয়াল করে দেখবেন, পোড়া মাটির ভাঁড়ে গরম গরম চা ঢাললেই চায়ের সুগন্ধ বেরোতে থাকে। কাচ, প্লাস্টিক কিংবা চিনেমাটির পাত্রে চা খেলে এমন সুগন্ধ আসে না। অনেকেরই প্রশ্ন, মাটির ভাঁড়ে চা খাওয়া কতটা স্বাস্থ্যকর বা আদৌ স্বাস্থ্যকর? এ  নিয়ে নানা তথ্য জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যমমের এক প্রতিবেদনে। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, পোড়া মাটির পাত্রে চায়ের মতো উষ্ণ পানীয় ঢাললে, তার পুষ্টিগুণ সম্পূর্ণ রূপে বজায় থাকে। কাগজ বা প্লাস্টিকের কাপে তা হয় না। উল্টে প্লাস্টিকের কাপের রাসায়নিক যৌগ মিশে যায় চায়ের সঙ্গে যা আদৌ শরীরের পক্ষে স্বাস্থ্যকর নয়।

আরো পড়ুন : সাধারণ মধু না ব্ল্যাক হানি—কোনটি বেশি উপকারী?

চা খেলে অনেকেরই বদহজমের সমস্যা হয়। বিশেষ করে দুধ দিয়ে তৈরি চা খেলে অ্যাসিটির সমস্যা বাড়ে। তবে মাটির ভাঁড়ে চা খেলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। পোড়া মাটি চায়ের অম্লতার পরিমাণ কমিয়ে দেয়, তাই মাটির পাত্রে চা খেলে বদহজমের ঝুঁকি কমে।

বিজ্ঞানীদের মতে, কাগজ বা প্লাস্টিকের কাপে চা খাওয়া সবচেয়ে বিপজ্জনক। কারণ, এতে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। এ সব দিক থেকে মাটির ভাঁড় একেবারে নিরাপদ। মাটির ভাঁড়ে চা খেলে রোগপ্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়। তাই মাটির ভাঁড়ে চা খাওয়া সব মিলিয়ে বেশ স্বাস্থ্যকর।

এস/ আই.কে.জে



স্বাস্থ্যকর চা মাটির ভাঁড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250