মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

নলেন গুড়ের মজাদার ডোনাট

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ছোট-বড় সবাই কমবেশি ডোনাট খেতে পছন্দ করেন। বিভিন্ন বেকারি বা পেস্ট্রি শপ থেকেই সাধারণত ডোনাট কিনে খান সবাই।

তবে চাইলে ঘরেও তৈরি করতে পারেন এগলেস নলেন গুড়ের ডোনাট। খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই ডোনাট। রইলো রেসিপি-

উপকরণ:

১. ময়দা ২ কাপ

২. চিনি ১ কাপ

৩. বেকিং পাউডার ২ চা চামচ

৪. বেকিং সোডা আধা চা চামচ

৫. লবণ আধা চা চামচ

আরো পড়ুন : ভেজিটেবল ইউথ প্রন কেক স্যান্ডউইচ তৈরির রেসিপি

৬. দুধ ১ কাপ

৭. তেল পরিমাণমতো

৮. ভ্যানিলা এক্সট্র্যাক্ট আধা চা চামচ ও

৯. ড্রাই ইস্ট ২ চা চামচ।

পদ্ধতি: 

প্রথমে একটি বড় পাত্রে ময়দা, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা ও লবণ একসঙ্গে নিয়ে নিন। এবার ভালো করে সবগুলো উপাদান একসঙ্গে মিশিয়ে নিতে হবে। কোনো দলা যেন না থাকে দেখে নিন।

এবার অন্য একটি পাত্র নিয়ে তাতে দুধ, তেল ও ভ্যানিলা এক্সট্র্যাক্ট ঢালুন। এই তিন উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এবার দুই পাত্রের মিশ্রণ একটি বড় পাত্রে ঢেলে নিন।

এতে ইস্ট দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ সমানভাবে মিশে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। মিশ্রণটি যেন শক্ত না হয় সেদিকেও খেয়াল রাখুন।

এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে বলের আকারে গড়ে নিন। এবার বেলন চাকিতে বেলে বাটি দিয়ে ভেতর থেকে গোল করে কেটে নিন।

এতে ডোনাটের লুকটা চলে আসবে। এবার এটিকে কিছুটা উষ্ণ ও আর্দ্রতাহীন জায়গায় রাখুন। দরকারে হালকা গরম আছে এমন বন্ধ মাইক্রোওভেনের মধ্যেও কিছুক্ষণ রাখতে পারেন।

এবার একটি প্যানে কিছুটা তেল নিয়ে প্রথমে গরম করে নিন। তেল গরম হয়ে এলে গোলাকার উপকরণটি ছেড়ে দিন। হালকা গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে নিন।

প্রতি পিঠ দুই-তিন মিনিট ভাজুন। এবার ডোনাটগুলি ছেঁকে তুলে নিতে হবে। এরপর একটি ঝাঁঝরিতে কিছুক্ষণ তেল ঝরে যাওয়ার সময় দিন

তেল ঝরে গেলে এর উপর নলেন গুড় দিয়ে কোটিং করে নিতে হবে। কোটিং করে নিলেই তৈরি নলেন গুড়ের ডোনা।

এস/ এসি

রেসিপি নলেন গুড়ের ডোনাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250