শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

ঢাকার যেখানে ৫ টাকায় মেলে শার্ট, ১০ টাকায় প্যান্ট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩

#

যেখানে ৫ টাকা থেকে শুরু করে ১০ টাকায় মেলে পোশাক। পুরান ঢাকার বেগমগঞ্জের বেচারাম দেউরীতে মিলবে এ সুযোগ।

বেচারাম দেউরীতে রয়েছে বেশ কয়েকটি মার্কেট। সেখানে ব্যবহৃত পুরনো পোশাক কিনতে পাওয়া যায়। ছেলেদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, মেয়েদের জামা-শাড়ি, শিশুদের জন্যও জামাকাপড় পাওয়া যায়। কাপড়ের এই বাজার ‘পুরাতন কাপড়ের রাজধানী’ নামে পরিচিত।

এসব মার্কেটে মূলত কাপড় আসে ঢাকার বিভিন্ন জায়গা থেকে। ফেরিওয়ালারা হাঁড়ি-পাতিলের বিনিময়ে এসব কাপড় সংগ্রহ করেন। টাকার বিনিময়েও বাসাবাড়ি থেকে কাপড় কেনেন ফেরিওয়ালারা। তারপর সেগুলো ধুয়ে, ইস্ত্রী করে বিক্রি করেন দোকানীরা। মান খারাপ হলে অনেক ক্ষেত্রে সেভাবেই বিক্রি করা হয়। কাপড় সংগ্রহ করার পর ছেঁড়া, ফুটো, মান দেখে নির্ধারণ করা হয় দাম।

বেচারাম দেউরীর জাহাঙ্গীর মার্কেট, সেন্টু-পিন্টু মার্কেট, হাফিজ মার্কেটসহ আশেপাশের দোকানে গিয়ে দেখা গেল স্তূপ করা সব জামাকাপড়। অনেকে ভ্যানে সেগুলো দেকানে এনে রাখছেন। দোকানের কর্মচারীরা ব্যস্ত কাপড় বাছাই করতে। কেউ আবার দরদাম করছেন ক্রেতার সঙ্গে। এই ব্যস্ততা সকাল থেকে রাত পর্যন্ত লক্ষ্য করা যায়। দোকানগুলোতে সাধারণত শার্ট ৫-১০ টাকা, প্যান্ট ১০-৪০ টাকা, পাঞ্জাবি ২০-৭০ টাকা, শাড়ি ৩০-৩০০ টাকা, জামা ২০-২০০ টাকা, ব্লাউজ ২০-১০০ টাকা, শীতের কাপড় ৫০-৩০০ টাকা, শিশুদের জামাকাপড় ৩০-৩০০ টাকা, কম্বল ৫০-৩০০ টাকায় বিক্রি হয়।

এসব পুরাতন কাপড় অনেকে গাড়ির গ্যারেজেও ব্যবহার করেন। এখান থেকে আবার অনেক হকার কাপড় কিনে রাস্তায় ঘুরে বিক্রি করেন। 

ওআ/

শার্ট প্যান্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250