বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো

‘জাতীয় পার্টি ক্ষমতায় এলে মানুষের আর কষ্ট থাকবে না’

সংস্কৃতি প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভোলা-২ আসনের পদ প্রত্যাশী মো. মিজানুর রহমান ফরাজী বলেছেন, বাংলাদেশের মানুষ চান আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় আসুক। কারণ এ দল ক্ষমতায় এলে মানুষের আর দুঃখ-কষ্ট থাকবে না। সবাই শান্তিতে বসবাস করতে পারবে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ভোলার দৌলতখান উপজেলার টাউন হলে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফরাজী আরও বলেন, জাতীয় পার্টির শাসন আমলে দেশের যে উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগ ও বিএনপির শাসন আমলেও হয়নি।

আরো পড়ুন: ২৮ অক্টোবর ১০ লাখ লোক জমায়েত করবে আওয়ামী লীগ

দৌলতখান উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ফয়জুল ইসলাম আকনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- জাতীয় পার্টি ভোলা জেলার যুগ্ম আহ্বায়ক মো. মোয়াজ্জেম হোসেন আজিম গোলদার, সদর উপজেলার আহ্বায়ক মো. শফিউর রহমান বাবুল, বোরহানউদ্দিন উপজেলার আহ্বায়ক মো. ফয়েজউল্লাহ শিকদার, সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক মো. নুরউদ্দিন খান।

এসকে/

বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি উন্নয়ন ক্ষমতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250