মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

শুধু বৈধ সাংবাদিকরাই পর্যবেক্ষণের কার্ড পাবেন: ইসি আলমগীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আসন্ন নির্বাচনে সাংবাদিক পর্যবেক্ষকের বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর হোসেন বলেছেন, এবার শুধু বৈধ সাংবাদিকরাই পর্যবেক্ষণের কার্ড পাবেন। দোকান থেকে একটা ক্যামেরা নিয়ে গিয়ে আমি সাংবাদিক হলাম এমন কাউকে কার্ড দেওয়া হবে না। কেন্দ্রে গিয়ে ছবি নেওয়া, বক্তব্য নেওয়া, লাইভ প্রচার করা যাবে। তবে কক্ষে লাইভ প্রচার করা যাবে না।

রোববার (৩১শে ডিসেম্বর) দুপুরে মুন্সিগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের নির্বাচনে উত্তেজনা থাকে, সে উত্তেজনা থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে এবার অঘটন ঘটিয়ে কেউ দেশে বাইরে পালাতে পারবেন না, শান্তিতেও থাকতে পারবেন না বলে জানিয়েছেন ইসি আলমগীর।

আরো পড়ুন: ‘নির্বাচনে হুমকি নেই, চোরাগোপ্তা হামলা নিয়ে কাজ করছে গোয়েন্দারা’

তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে সব আয়োজনে করা হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে বেশি সংখ্যক আইনশৃঙ্খলার বাহিনীর সদস্য এবার মাঠে নামানো হবে।

তিনি আরো বলেন, অঘটন ঘটিয়ে যাবে কোথায়, দেশের বাইরে তো যেতে পারবে না। এয়ারপোর্ট ও সীমান্তে বলা আছে। অঘটন ঘটিয়ে কেউ দেশের বাইরে পালাতে পারবেন না, শান্তিতেও থাকতে পারবেন না। পুরো রাজনৈতিক দল যদি বলে তারা নির্বাচনে যাবে তা ঠিক আছে, তবে ভয় দেখানো, বল প্রয়োগ করা যাবে না।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবু জাফর রিপনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. আসলাম খান, ঢাকা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রমুখ।

এসকে/

নির্বাচন সাংবাদিক পর্যবেক্ষণের কার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

আমি ভারতীয় হলে আমার ছোট ভাই কীভাবে বাংলাদেশি হয়—ছত্তিশগড়ে আটক যুবকের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250