বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হঠাৎ বিয়ের পিঁড়িতে বসছেন সাফজয়ী সিরাত জাহান স্বপ্না

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

হঠাৎ করেই সব ধরনের ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দেন স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না। অবসাদ ও অভিমানে ফুটবল থেকে দূরে সরে যাওয়া সাফজয়ী এই নারী ফুটবলার এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।

জানা গেছে, পাত্র ব্রাহ্মণবাড়িয়ার সুবে সাদিক মুন্না সৌদি আরব প্রবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমে এই যুবকের সঙ্গে স্বপ্নার চার বছরের পরিচয়। শুক্রবার (১২ই জানুয়ারি) রংপুরে তার গ্রামের বাড়িতে হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

আরো পড়ুন : বাংলাদেশে আসছেন ডি মারিয়া!

রংপুর থেকে স্বপ্নার ভাষ্য, আমাদের সম্পর্ক ৪ বছরেরও বেশি সময় ধরে। কিন্তু তিনি আমাকে আরও আগে থেকেই চিনতেন। সব সময় আমার খেলা দেখতেন। আমার সম্পর্কে সব কিছুই জানতেন। কিন্তু আমি তাকে চিনতাম না। তার সঙ্গে কথা হওয়ার পরই চিনেছি। তিনি ক্রীড়া মনষ্ক মানুষ। এখন হঠাৎ করে পারিবারিকভাবে বিয়েটা হচ্ছে আমাদের।

এর আগে, গত বছর স্বাগতিক নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। টুর্নামেন্টে চারটি গোল করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখেন স্বপ্না। তবে ইনজুরির কারণে ফাইনালে খেলতে পারেননি তিনি।

এরপর গত ২৫ মে ছুটি নিয়ে ফুটবল ক্যাম্প থেকে রংপুরের বাড়িতে চলে যান এই ফুটবলার। এর পরদিন বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে ফুটবলকে বিদায়ের ঘোষণা দেন স্বপ্না।

এস/ আই.কে.জে/

সিরাত জাহান স্বপ্না ফুটবল দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250