সোমবার, ১৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র ব্যবহার নিয়ে নিরুত্তর মন্ত্রিপরিষদ বিভাগ *** স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ সম্পাদক পরিষদের *** পদত্যাগের বিষয়ে এবার ফেসবুক পোস্টে যা জানালেন ইশরাক হোসেন *** ভারতে ‘গোদি মিডিয়া’র দলবাজ সাংবাদিকেরা কেন হেনস্তার শিকার *** মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, জানাল প্রথম আলো-বিটিভি *** ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিলো পররাষ্ট্র মন্ত্রণালয় *** ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, অসত্য দাবি প্রেস কর্মকর্তার *** সংখ্যালঘু দম্পতি হত্যা: ১১ বছরেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ *** ২০২৬ ব্যালন ডি’অরের আগে ইয়ামালকে ‘বিশ্বসেরা’ বললেন নেইমার *** অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

ঘূর্ণিঝড় মোখা

তিন বিভাগে মেডিক্যাল টিম প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ১৪ই মে ২০২৩

#

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় তিন বিভাগে মেডিক্যাল টিম প্রস্তুত- ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় দক্ষিণাঞ্চলের তিনটি বিভাগে মেডিক্যাল টিম প্রস্তুত করে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার রাতে দেশের চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের সব স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকদের সঙ্গে এক জরুরি অনলাইন সভায় এই প্রস্তুতির কথা জানানো হয়। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম সভায় বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সভায় মহাপরিচালক মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রস্তুতি এবং কোনো চাহিদা থাকলে তা জানতে চান। কর্মকর্তারা তাদের প্রস্তুতির ব্যাপারে মহাপরিচালককে আশ্বস্ত করেন।

প্রস্তুতির মধ্যে আছে পর্যাপ্ত মেডিক্যাল টিম গঠন, জরুরি বিভাগে অতিরিক্ত জনবল নিয়োগ, মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি করে আলাদা ওয়ার্ড নির্ধারণ, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা, জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের ছুটি বাতিল, অপারেশন থিয়েটারগুলো ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা এবং পর্যাপ্ত জরুরি ওষুধ সংরক্ষণ। 

এ সময় আবুল বাসার মো. খুরশিদ আলম সার্বক্ষণিক কন্ট্রোলরুম চালু রাখা, স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা, মোবাইল ফোনে যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখা, প্রয়োজনীয় ওষুধের বাফার স্টক প্রস্তুত রাখার নির্দেশ দেন।

আরো পড়ুন: ‘মোখা’ নিয়ে আবহাওয়া অফিসের ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি

তিনি অধিদপ্তরের কর্মকর্তাদের উপকূলীয় হাসপাতালগুলোর যেকোনো চাহিদা তাত্ক্ষণিকভাবে পূরণের নির্দেশ দেন। একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও নিশ্চিত করার নির্দেশ দেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, অধিদপ্তরের কর্মকর্তারা দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিত রাখার জন্য কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

এম/

 

ঘূর্ণিঝড় মোখা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র ব্যবহার নিয়ে নিরুত্তর মন্ত্রিপরিষদ বিভাগ

🕒 প্রকাশ: ০২:১৬ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ সম্পাদক পরিষদের

🕒 প্রকাশ: ০১:৩৭ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

পদত্যাগের বিষয়ে এবার ফেসবুক পোস্টে যা জানালেন ইশরাক হোসেন

🕒 প্রকাশ: ০১:২০ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

ভারতে ‘গোদি মিডিয়া’র দলবাজ সাংবাদিকেরা কেন হেনস্তার শিকার

🕒 প্রকাশ: ১২:৪৪ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, জানাল প্রথম আলো-বিটিভি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250