সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

পদ্মা সেতুতে ছবি তুললেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২৫ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে পদ্মা সেতুতে নেমে তিনি পরিবারের সঙ্গে ছবি তুলেছেন।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।

এদিকে টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। সেই সঙ্গে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সসহ আশপাশের এলাকায় নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

আরো পড়ুন:  টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজের বিরতিতে যাবেন। পরে বিকেলেই সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

এম/


 

পদ্মা সেতু ছবি রাষ্ট্রপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250