শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির

একটানা অফিসের কাজ করে পিঠে, কোমরে ব্যথা? রেহাই পাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

কর্মজীবিদের সারাদিন অফিসে একটানা বসে বা দাঁড়িয়ে কাজ করতে হয়। একইভাবে কম্পিউটারের সামনে বসে কাজ করতে করতে অল্প বয়সে পিঠের ব্যথায় ভোগেন অনেকে। পিঠ থেকে কোমর তীব্র যন্ত্রণায় ছিঁড়ে পড়ে। এর কারণে একটানা মুখ গুঁজে কাজ করতে করতে মেরুদণ্ডের সমস্যাও তৈরি হয়।

তাৎক্ষণিক আরাম পেতে ওষুধ বা ইঞ্জেকশনের ওপর নির্ভর করেন অনেকেই। তবে সেই সব না করে জীবনযাপনের সামান্য পরিবর্তন করলেই মিলবে আরাম। চলুন জেনে নিই বিষয়গুলো।

আরো পড়ুন : ত্বকের যত্নে একাই একশ 'নিম'

রইল টিপস—

কোমরে ব্যথা হলে নড়াচড়া করতে কষ্ট হয়। তবে আস্তে আস্তে কিছু যোগাসন বা স্ট্রেচ করলে আরাম মিলতে পারে। নিয়মিত এই অভ্যাসে ব্যথা থেকে রেহাই মিলতে পারে।

অতিরিক্ত ধূমপান করলে মেরুদণ্ডের সমস্যা থেকে রেহাই পেতে দেরি হয়। তবে ধূমপান না করলে তা নানা রকম ব্যধি থেকে তাড়াতাড়ি মুক্তি দেয়।

ঘুম কম হলেও কোমরের ব্যথা বাড়তে পারে। ঘুমের সময় স্নায়ু এবং পেশি শিথিল হয়ে যায়। পরের দিন ঘুম থেকে উঠলে সেই পেশি অনেক বেশি তরতাজা থাকে।

চেয়ারে বসার সময়, শিরদাঁড়া সোজা করে বসুন। ক্লান্ত শরীরে কীভাবে বিছানায় শুতে যাচ্ছেন তার উপরেও কোমরের ব্যথার বাড়া কমা নির্ভর করে।

বেশি ওজন হলে কোমরে বা পিঠের যন্ত্রণা হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখুন। ক্রমবর্ধমান হলে খাওয়াদাওয়া রাশ টানুন, শরীরচর্চা করুন।

এস/কেবি


স্বাস্থ্য টিপস অফিসের কাজের ব্যথা কোমরের ব্যথার প্রতিকার অফিস কর্মীদের স্বাস্থ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250