মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

প্রবাসী কর্মীরা সৌদি আরবে একসঙ্গে দুটি চাকরি করতে পারবেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দেশের শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং আকর্ষণীয় ও প্রতিযোগিতাপূর্ণ করে তোলার চেষ্টা করছে সৌদি আরব।

সেই দিক বিবেচনা করে সৌদি আরবে বেসরকারি খাতের কর্মীরা একই সঙ্গে দুটি চাকরি করতে পারবেন এমন নীতি চালু হচ্ছে। সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে, দুটি চাকরি করার ক্ষেত্রে কর্মীকে কর্মসংস্থান চুক্তিতে একসঙ্গে দুটি চাকরি করা নিষেধ আছে কি না তা নিশ্চিত হতে নিয়োগকারী প্রতিষ্ঠানের বিধিগুলো যাচাই করে নিতে হবে।

এর আগে মানবসম্পদ মন্ত্রণালয় একটি প্রমাণীকরণ (অথেনটিকেশন) পরিকল্পনা উন্মোচন করে। এই পরিকল্পনায় কিওয়া প্ল্যাটফর্মের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বছরের প্রথম চার মাসের মধ্যে তাদের ২০ শতাংশ কর্মীর চুক্তিপত্র নথিভুক্ত করতে নির্দেশনা দেওয়া হয়। এভাবে বছরের পরবর্তী তিন মাসের মধ্যে ৫০ শতাংশ ও তৃতীয় প্রান্তিকের মধ্যে ৮০ শতাংশ কর্মীর চুক্তিপত্র নথিভুক্ত করতে বলা হয়।

চুক্তিবদ্ধ পক্ষগুলোর অধিকার সংরক্ষণ, কর্মচারীর উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সহায়ক একটি স্থিতিশীল শ্রম পরিবেশ তৈরি এবং দেশে চাকরির বাজার সম্প্রসারিত করার জন্য এ পরিকল্পনা করা হয়েছে।

আরো পড়ুন: বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় পুরো বিশ্ব: ইইউ

আগামী বছরে কার্যকর হতে যাওয়া বিধি সংস্কারগুলো চাকরি পরিবর্তন এবং নিয়োগকর্তার অনুমতি ছাড়া প্রবাসী কর্মীদের দেশে যাওয়া ও ফিরে আসার ভিসা ইস্যুর বিষয়গুলো নির্ধারণ করবে। এটির আওতায় প্রবাসী কর্মীরা নিয়োগদাতার অনুমতি ছাড়াই সৌদি আরবের বাইরে ভ্রমণ করতে পারবেন।

সৌদি আরবে প্রায় ৩ কোটি ২২ লাখ মানুষের বাস। দেশটিতে বিশাল সংখ্যক অভিবাসী রয়েছেন। এর মধ্যে প্রায় ২৬ লাখ বাংলাদেশি সৌদি আরবে থাকেন। বাংলাদেশের রেমিট্যান্সে যুক্তরাষ্ট্রের পরই দ্বিতীয় বৃহত্তম উৎস এই দেশ।

এসি/ আই.কে.জে

সৌদি আরব প্রবাসী কর্মী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250