বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

বিফ ক্যাপসিকাম ফ্রাই

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঝটপট সুস্বাদু কিছু তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন বিফ ক্যাপসিকাম ফ্রাই। এটি ফ্রায়েড রাইস কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে চমৎকার লাগে। ঘরোয়া কোনো আয়োজন কিংবা অতিথি আপ্যায়নে রাখতে পারেন এই পদ। বিফ ক্যাপসিকাম ফ্রাই তৈরি করা বেশ সহজ। আবার তৈরির জন্য উপকরণও খুব বেশি লাগে না। চলুন তবে জেনে নেওয়া যাক বিফ ক্যাপসিকাম তৈরির রেসিপি-

উপকরণ:

গরুর মাংস ছোট টুকরা করা- ২ কাপ

পেঁয়াজ কিউব- ১ কাপ

ক্যাপসিকাম কিউব- ১টি

আদা বাটা- আধা চা চামচ

রসুন বাটা- আধা চা চামচ

গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ

আরো পড়ুন : নলেন গুড়ের মজাদার ডোনাট

টমেটো সস- আধা কাপ

তেল- আধা কাপ

লবণ- স্বাদমতো

চিনি- সামান্য

সয়াসস- ১ টেবিল চামচ

শুকনো মরিচ- ২-৩টি।

পদ্ধতি:

প্রথমে গরুর মাংস আদা, রসুন বাটা ও লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। এবার অন্য একটি প্যানে তেল দিয়ে গরম হতে দিন। গরম হলে তাতে শুকনো মরিচ দিয়ে ভাজতে হবে। এরপর বাকি সব উপকরণ দিয়ে ভাজতে হবে। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন নমিয়ে পরিবেশন করতে হবে।

এস/ এসি

রেসিপি বিফ ক্যাপসিকাম ফ্রাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250