শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

মনোনয়নপত্র জমা দিলেন জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে তার উপস্থিতিতে কয়েকজন সমর্থকসহ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এর আগে বেলা ৩টা ১১ মিনিটে মেয়র পদে মা জায়েদা খাতুনের নামে সংগ্রহ করা মনোনয়নপত্র জমা দেন জাহাঙ্গীর।

গতকাল বুধবার জাহাঙ্গীর ও তার মায়ের জন্য কর্মীরা দুটি মনোনয়নপত্র তুলেছিলেন বলে জানান জাহাঙ্গীর।

আরো পড়ুন: এসএসসি পরীক্ষা: কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হবে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান।

ক্ষমতার অপব্যবহার, বিধিনিষেধ পরিপন্থি কার্যকলাপ, দুর্নীতি ও ইচ্ছাকৃত অপশাসনের অভিযোগে ২০২১ সালের নভেম্বরে গাজীপুর সিটির মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে সাময়িক বহিষ্কার করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এর আগে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়। পরে তাকে শর্তসাপেক্ষে ক্ষমাও করে দলটি।

এম/


 

মনোনয়নপত্র জমা জাহাঙ্গীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250