মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

সারাবিশ্ব ভারতের আধুনিকায়নে মুগ্ধ : এস জয়শঙ্কর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২১ পূর্বাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী, এস জয়শঙ্কর রবিবার বলেন যে, সারা বিশ্ব ভারতের আধুনিকায়নে মুগ্ধ।

২০১৪ সালে, দেশের ছয় কোটি মানুষ ব্রডব্যান্ডের আওতায় আসে। আজ সে পরিমাণ এসে দাঁড়িয়েছে ৮০ কোটিতে। তখন শুধুমাত্র ২৫ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করতেন, বর্তমানে এ সংখ্যা ৮৫ কোটি। দেশজুড়ে ২৫ লাখ কিলোমিটারের অপটিক্যাল ফাইবার বসানো হয়েছে। মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে গেছে। প্রতি মাসে ৮০০ কোটি ইউপিআই লেনদেন করা হয়। প্রতিদিনই সাত কোটি নতুন রেজিস্ট্রেশন হচ্ছে। দারিদ্রতা, আমলাতন্ত্র, লাল ফিতার দৌরাত্ম্য সব সামলিয়েই দেশ এখন নতুন আশার আলো দেখছে।

ভারতের করোনা মোকাবেলার প্রক্রিয়ার কথা বলতে গিয়ে জয়শঙ্কর বলেন, গত তিন বছরে, ভারত প্রথম থেকেই পিপিই, ভ্যান্টিলেটর প্রস্তুতকারক। ভারত প্রথম থেকেই করোনাকে গুরুত্বের সাথে গ্রহণ করেছে। ভ্যাকসিন উৎপাদনের সাথে সাথে ভ্যাকসিন রপ্তানিও করেছে ভারত।

এই সপ্তাহের শেষে, দুই দিনের সফরে কর্ণাটকে যাচ্ছেন জয়শঙ্কর। এ সফরে তিনি বেঙ্গালুরুতে অবস্থান করবেন এবং হুব্বালি ও বেলাগাভি জেলাতেও যাবেন।

বেঙ্গালুরুতে জনসাধারণের সাথে কথা বলার সময় তিনি বলেন, ভারতের জি-২০ আয়োজনের মূল বক্তব্য হলো বিশ্বকে ভারতের জন্য প্রস্তুত করা এবং ভারতকে বিশ্বের জন্য প্রস্তুত করা।

বিশ্ব যখন বিভিন্ন সমস্যায় জর্জরিত, তখন এই ক্রান্তিকালে জি-২০ সভাপতিত্বের দায়িত্ব এসে পড়েছে ভারতের কাঁধে। জি-২০ এর সদস্য নয় এমন ১২৫ টি দেশের সাথে আলোচনা করে তাদের সমস্যা শুনেছে ভারত এবং সেগুলোকে সমাধানের চেষ্টা করছে। সাধারণত সদস্য দেশগুলোর রাজধানী এবং অন্যান্য ২-৩ টি প্রধান শহরে জি-২০ বৈঠক বসে। কিন্তু ভারতের লক্ষ্য হলো অন্ততপক্ষে ৬০ টি শহর, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে জি-২০ বৈঠকের আয়োজন করা।

বিশ্বের প্রতিটি ছোট ছোট শহরও যেন চলমান বৈশ্বিক সমস্যাগুলো সম্পর্কে সচেতন হয় এ উদ্দেশ্যটিই পূরণ করতে চায় ভারত।

ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250