রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ *** রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর *** রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত *** চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান *** মধ্যবর্তী নির্বাচনের আগে ২ কোটি প্রবীণকে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা ট্রাম্পের *** মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের *** রিয়াদে আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের *** শেখ হাসিনাকে ইউরোপের কোনো নিরাপদ দেশে সরিয়ে নেওয়ার পরামর্শ, ভারতের অবস্থান এখনো ভিন্ন *** তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে অপপ্রচারের চেষ্টা চলছে: সহকারী প্রেস সচিব *** একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একইরকম কেন

এলপিজিতে কারসাজি: মন্ত্রণালয়ে তিন দফা বৈঠকের ফল ‘শূন্য’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২১ পূর্বাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

কয়েক সপ্তাহ ধরে ১২ কেজি ওজনের এলপি গ্যাসের সিলিন্ডার বাজারে নির্ধারিত দামের চেয়ে সর্বোচ্চ ১ হাজার টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। দফায় দফায় বৈঠক করেও সরকার কারসাজিতে হস্তক্ষেপ করতে পারেনি। এই পরিস্থিতিতে অক্টোবর মাসের জন্য আজ রোববার এলপি গ্যাসের নতুন দর ঘোষণা করা হবে।

এদিকে গতকাল শনিবার ছুটির দিনেও নিজ কার্যালয়ে কয়েকটি এলপি গ্যাস কোম্পানির সঙ্গে বৈঠক করেছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠকের বিষয়ে জানতে চাইলে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘বৈঠক থেকে যেসব বিষয় পেয়েছি, তা আরও যাচাই-বাছাই করতে হবে।’

বৈঠকে ওমেরা এলপিজির চেয়ারম্যান আজম জে চৌধুরী, একই কোম্পানির তানজিম চৌধুরী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, যমুনা এলপিজির বেলায়েত হোসেন, আইগ্যাসের সিএফও হারুণ, বিএম এনার্জির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, এসএইচভির সিইও মার্কো এন্টোনিওকে আমন্ত্রণ জানান হয়েছিল।

এর আগে গত বৃহস্পতিবার এলপিজি নিয়ে সব জেলার ডিসিদের সঙ্গে জুম বৈঠক করেন মন্ত্রী। সেখানে বাজার কারসাজি খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি।

এরও আগে গত সোমবার এলপিজি অপারেটরদের সঙ্গে আরেকটি বৈঠক করেছিলেন জ্বালানিমন্ত্রী। সেই বৈঠকের কোনো ফলাফল এখনো আসেনি।

গত সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এলপিজির যে দাম নির্ধারণ করে, তাতে ১২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়ায় ১ হাজার ৫৮৫ টাকা। আর বর্তমানে বাজারে এই গ্যাস বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়। অর্থাৎ ১২ কেজি সিলিন্ডারে প্রায় ১ হাজার টাকা বেশি খরচ করছেন ভোক্তা। সরকার প্রতি কেজি এলপি গ্যাসের দাম ১৩২ টাকা ১২ পয়সা নির্ধারণ করলেও ভোক্তাকে গুনতে হচ্ছে ২০৮ টাকা করে।

খুচরা বিক্রেতারা বলছেন, এলপিজি প্ল্যান্ট থেকে কোম্পানিগুলো খুবই কম পরিমাণে পণ্য বাজারে ছাড়ছে। ফলে ডিলার ও পরিবেশক পর্যায়ে পণ্য সংকটের কথা বলে বেশি দাম রাখা হচ্ছে। এলপিজি প্ল্যান্টগুলোতে গাড়িগুলো প্রায় ছয়-সাত দিন অপেক্ষায় থাকছে। এসব কারণে দাম বেড়ে গেছে।

তবে এলপিজি অপারেটর বা কোম্পানিগুলো সরকারের কাছে এসব অভিযোগ অস্বীকার করছেন। গ্যাসের পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে বলে দাবি করছেন তারা।

দেশে এলপি গ্যাসের বার্ষিক চাহিদা প্রায় ১৮ লাখ টন হিসাব করা হয়। সেই হিসাবে প্রতি মাসে চাহিদা ১ লাখ ৫০ হাজার টন। গত আগস্টে দেশে ১ লাখ ৫৮ হাজার টন এলপি গ্যাস আমদানি হয়েছে। সেপ্টেম্বর মাসেও প্রায় সমান পরিমাণ গ্যাস আমদানি হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে এলপিজি অপারেটরস অব বাংলাদেশ লোয়াবের সভাপতি মো. আমিরুল হক বলেন, এলপি গ্যাসের পর্যাপ্ত আমদানি হয়েছে এটাও সত্য, আবার বাজারে বেশি দাম নেওয়া হচ্ছে সেটাও সত্য। এখন সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সংস্থার দায়িত্ব হচ্ছে প্রকৃত কারণ খুঁজে বের করা।

এলপি গ্যাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, মৌলভীবাজারে যুবক আটক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

Footer Up 970x250