শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম *** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট *** ‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ: একাত্তর-চব্বিশ মুখোমুখি না করার দাবি

নোয়াখালীর ঐতিহ্যবাহী খাবার ‘মরিচ খোলা’র রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বৃষ্টিমুখর দিনে পাতে একটু ঝাল ঝাল কিছু হলে বেশ জমে যায় তাই না? কেমন হয় যদি রান্না করেন মরিচ খোলা। নোয়াখালীর ঐতিহ্যবাহী একটি পদ এটি। নামে মরিচ খোলা হলেও এটি আসলে এক ধরনের ছোট মাছের চচ্চড়ি। যা কলাপাতায় মুড়ে রান্না করা হয়। 

কাচকি, মৌরলা, পুঁটি, গুঁড়া চিংড়িসহ যেকোনো ছোট মাছ দিয়ে এই পদটি তৈরি করতে পারবেন। কীভাবে রাঁধবেন জেনে নিন-

উপকরণ

কাচকি বা যেকোনো ছোট মাছ অথবা পাঁচমিশালী ছোটমাছ- ৫০০ গ্রাম

পেঁয়াজ কুচি- ১ কাপ

পেঁয়াজ বাটা- আধা কাপ

রসুন বাটা- ২ টেবিল চামচ

শুকনো মরিচ বাটা- ১ টেবিল চামচ

হলুদ গুঁড়ো- ১ চা চামচ

কাঁচামরিচ ২-৩টি

লবণ- পরিমাণ মতো

আরো পড়ুন : ছুটির দিনে খেতে পারেন মুগ-পোলাও

ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ

সরিষার তেল- কাপ

কলাপাতার টুকরো

প্রণালি

মাছ ভালো করে ধুয়ে লবণ, হলুদ মাখিয়ে রাখুন। বড় একটি পাত্রে প্রথমে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা, গুঁড়ো হলুদ, লবণ, সরিষার তেল, ধনেপাতা কুচি এবং মাছগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিন।

কলাপাতার মধ্যে মাছের ওই মিশ্রণ রেখে চারধার ভালো করে মুড়ে দিন। চাইলে সুতো দিয়ে বেঁধে নিতে পারেন। নয়তো টুথপিক দিয়ে চারদিক মুড়ে নিতে পারেন। 

চুলায় কড়াই বা তাওয়া গরম করে তার ওপর অল্প তেল ব্রাশ করে নিন। এরপর কলাপাতায় মোড়ানো মাছগুলো বসিয়ে দিন। খেয়াল রাখবেন আঁচ যেন একেবারে কম থাকে।

হাতের কাছে কলাপাতা না থাকলে অ্যালুমিনিয়াম ফয়েলও ব্যবহার করা যেতে পারে। তবে কলাপাতায় রান্না করলে এই খাবারের স্বাদ অন্যরকম সুস্বাদু হয়। আধা ঘণ্টা পর নামিয়ে ফেলুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মুখরোচক মরিচ খোলা।

এস/ আই.কে.জে/

মরিচ খোলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250