বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

ছোটবেলার ক্লাবেই ফিরে গেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০০ পূর্বাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করার পরই মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, নেইমার নিজের ছোটবেলার ক্লাব সান্তোসে ফিরে যাবেন। সব খবর আগেই জানা গেলেও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

এবার আনুষ্ঠানিকতাও সেরে নিলো সান্তোস। ব্রাজিলিয়ান ক্লাবটি জানিয়ে দিলো, তারা নেইমারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। অর্থাৎ স্পেন, ফ্রান্স ও সৌদি আরব ঘুরে এবার নিজের চেনা ডেরায় ফেরত গেলেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

মঙ্গলবার (২৮শে জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরো বলেন, ‘এটাই সময় (ফিরে আসার), নেইমার। এটা তোমার নিজের মানুষের কাছে ফিরে আসার সময়। আমাদের ঘরে, আমাদের হৃদয়ের ক্লাবে ফিরে আসার সময়।’

তিনি আরও বলেন, ‘স্বাগতম, আমাদের ছেলেটি নেইমার! ভিলা (বেলমিরো, সান্তোসের স্টেডিয়াম)-এর ছেলে। আবার সাদা-কালো জার্সি পরে খুশি হতে ফিরে আসো। সান্তোস জাতি তোমাকে উন্মুক্ত বাহুতে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছে।’

আরো পড়ুন : অবশেষে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করলেন নেইমার!

গেল সোমবার সমঝোতার মাধ্যমে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করেন নেইমার। তার একদিন পরই সান্তোস নিশ্চিত করলো, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে তারা নিজেদের দলে ভিড়িয়েছে।

১৯৯২ সালে পৃথিবীর আলো দেখা নেইমার সান্তোসে নাম লেখান ২০০৩ সালে। অর্থাৎ সান্তোসেই বিশ্বের অন্য সেরা তারকার ফুটবলের হাতেখড়ি। ব্রাজিলিয়ান তারকা তখন খেলতেন সান্তোসের ইয়ুথ ক্লাবে। ২০০৯ সাল পর্যন্ত ছোটদের দলেই খেলেছেন নেইমার।

২০০৯ সালের ৭ই মার্চ, নেইমার তখন ১৭ বছরের কিশোর। সে সময় তার ডাক পড়লো সান্তোসের সিনিয়র দলে। ওয়েস্টের বিপক্ষে ওইদিন শেষ ৩০ মিনিট খেলেছিলেন তিনি। ওই ম্যাচে সান্তোস জিতেছিল ২-১ ব্যবধানে।

২০১৩ সাল পর্যন্ত সান্তোসে ধারাবাহিকভাবেই খেলেন নেইমার। নিজের প্রথম পেশাদার ক্লাবটিকে উপহার দিয়েছিলেন ৬টি শিরোপা। এর মধ্যে ২০১২ সালে জিতেছিলেন কোপা আমেরিকার বেস্ট ফুটবলার অ্যাওয়ার্ড।

এস/ আই.কে.জে


নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250