শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবশেষে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করলেন নেইমার!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০০ পূর্বাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বেশ কয়েকদিন ধরে নেইমার আল হিলালে থাকবেন নাকি থাকবেন না, তা নিয়ে চলছিল নানান কথা। অবশেষে ভাগ্য অন্বেষণে চূড়ান্ত সিদ্ধান্তটি নিয়েই ফেললেন নেইমার। সৌদি আরবের পাঠ চুকিয়ে দিয়েছেন তিনি। আল হিলালের সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

গতকাল সোমবার (২৭শে জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার খবর দেয় আল হিলাল। সৌদি প্রো লিগের ক্লাবটি জানায়, দুই পক্ষের সমঝোতার মাধ্যমেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তির পথ সুগম হলো নেইমারের।

ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন গেল রোববার জানিয়েছিল, ছোটবেলার ক্লাব সান্তোসের সঙ্গে ৬ মাসের চুক্তি নিয়ে আলোচনা করছেন নেইমার। যেখানে এই সম্ভাব্য চুক্তির মেয়াদ আরও দেড় বছর বর্ধিত করার সুযোগও রাখছে দুই পক্ষ। আগামী বৃহস্পতিবার বা শুক্রবার নেইমারের চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবে বলে খবর পেয়েছে ইএসপিএন।

আরো পড়ুন : বরিশাল জয় ছিনিয়ে নিলো টাইগার্সের হাত থেকে

২০২৩ সালে ৯ কোটি ৭৬ লাখ ডলারের বিনিময়ে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে আল হিলালের সঙ্গে ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হন নেইমার। এরপর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে একটানা এক বছর মাঠের বাইরেই ছিলেন তিনি। ফেরার পর দুই ম্যাচ না খেলতেই আবারও ইনজু্রিতে চলে যান ব্রাজিলিয়ান তারকা। এরপর আর মাঠেই নামা হয়নি।

আল হিলালের জার্সিতে মাত্র ৭ ম্যাচ খেলেন নেইমার। এসব ম্যাচে গোল করেন মাত্র ১টি। সেটি ২০২৩ সালের ৩ অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নাসাজি মাজানদারানের বিপক্ষে।

এস/ আই.কে.জে

নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250