শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

নদীর আড়াই কিলোমিটার লিজ দিল মসজিদ কমিটি, যা বলছে প্রশাসন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গোহালা নদীর আড়াই কিলোমিটার এলাকা এক ব্যবসায়ীর কাছে ইজারা দিয়েছে স্থানীয় একটি মসজিদ কমিটি। এতে অসন্তোষ ও শঙ্কা প্রকাশ করেছেন জেলেরা। গত বৃহস্পতিবার (২রা অক্টোবর) দুপুরে উপজেলার 'উধুনিয়া বাজার জামে মসজিদ' কমিটি উন্মুক্ত দরপত্র আহ্বান করে।

স্থানীয় বাসিন্দারা জানান, উধুনিয়া বাজারে একদল ব্যক্তি টেন্ডারে অংশ নেন। এক লাখ ৬০ হাজার টাকায় নদীর আড়াই কিলোমিটার এলাকা এক বছরের জন্য লিজ দেওয়া হয়।

মসজিদ কমিটির সভাপতির মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে কমিটির সহসভাপতি হাজি আব্দুল হামিদ স্থানীয় এক সাংবাদিককে নদীর একটি অংশ লিজ দেওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

হামিদ বলেন, মসজিদের উন্নয়নের স্বার্থে গোহালা নদীর একটি অংশ লিজ দেওয়া হয়েছে। এভাবে লিজ দেওয়া বৈধ কি না জানতে চাইলে তিনি কোনো জবাব দিতে পারেননি।

উধুনিয়া বাজার এলাকার বাসিন্দা ও স্থানীয় দোকানি মো. সোহেল রানা জানান, উন্মুক্ত দরপত্রে স্থানীয় ব্যবসায়ী ইউসুফ আলী মোল্লা নদীটির লিজ পান।

তিনি বলেন, এর আগে এলাকায় মাইকিং করে দরপত্র আহ্বান করা হলে অনেকে অংশ নেন। চার-পাঁচজন দরদাতা ৩৫ হাজার টাকা থেকে দর ডাকেন। সোহেলের দাবি, লিজগ্রহীতা পেশায় জেলে নন।

নদী লিজ দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় জেলেরা। তাদের অভিযোগ, নদীতে মাছ ধরতে পারছেন না তারা।

উধুনিয়া গ্রামের জেলে মো. আব্দুল মান্নান বলেন, 'গত চার দশক ধরে আমরা গোহালা নদীতে মাছ ধরছি, কখনো কেউ বাধা দেয়নি। এখন মাছ ধরতে হলে লিজগ্রহীতাকে টাকা দিতে হচ্ছে।' 'আমার মতো গ্রামের শতাধিক জেলে জীবিকা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন,' বলেন তিনি।

মান্নান আরও বলেন, 'বর্ষার পানি কমে আসার সঙ্গে সঙ্গে প্রভাবশালীরা বাঁশের বেড়া বসিয়ে মাছ ধরছে, ফলে গরিব জেলেরা বঞ্চিত হচ্ছে।'

চলনবিল আন্দোলনের সংগঠক এসএম মিজানুর রহমান  বলেন, 'গোহালা নদী চলনবিলের অন্যতম প্রধান নদী। এই নদী দিয়ে বিলে পানি প্রবেশ করে এবং বের হয়। এভাবে নদী লিজ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এতে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হতে পারে।'

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো. হাসনাত বলেন, 'নদী লিজ দেওয়ার কোনো নিয়ম নেই। এটা অবশ্যই অবৈধ।' তিনি আরও বলেন, 'বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।'

জে.এস/

সিরাজগঞ্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250