বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কাবা শরিফের গিলাফ উপহার পেলেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রবিয়াহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে কাবা শরিফের গিলাফ উপহার দিয়েছেন। সম্প্রতি জেদ্দাস্থ সচিবালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক দেয়া হয়।

সোমবার (৭ই অক্টোবর) ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্ট থেকে এ কথা জানা যায়।

পোস্টে জানানো হয়, উপহার দেয়া এ গিলাফ, যা ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফকে আবৃত করে। এটি মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মাননা উপহার হিসেবে মূল্যবান এ গিলাফ দেয়ায় বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা খালিদ হোসেন সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ উপহারকে ধর্মীয় সম্প্রীতির একটি প্রতীক হিসেবে উল্লেখ করেছেন তিনি। এ ধরনের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে, যা উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক এবং ধর্মীয় বন্ধনকে আরও গভীর করবে।

সৌদি আরবের প্রেস এজেন্সির বরাতে জানা যায়, কাবা শরিফের গিলাফ প্রতিবছর হজের সময় পাল্টানো হয়। পুরানো গিলাফটিকে ছোট ছোট টুকরো করে, বিশেষ ফ্রেমে বাঁধাই করে বিশ্বের মুসলিম ব্যক্তিত্বদের উপহার বা বিশেষ সম্মাননা হিসেবে দেয়া হয়। 

এর আগে গত বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) বাংলাদেশের হজযাত্রীদের খরচ কমানোর পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরব পৌঁছান ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন।

ধর্ম উপদেষ্টা মক্কায় পৌঁছে বাংলাদেশ হজ মিশনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়ে জানিয়েছেন, বিমান ভাড়া, মক্কা-মদিনায় বাড়ি ভাড়া কমানো ও আকাশপথের পাশাপাশি সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর মাধ্যমে হজের খরচ সাধারণ মানুষের কাছে সহনীয় পর্যায়ে আনা হবে- এ বিষয়ে সৌদি সরকারকে অনুরোধ করবে বাংলাদেশ।

ওআ/কেবি

কাবা শরিফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

🕒 প্রকাশ: ০২:২৮ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250