সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের

এবার ৫২১ কোটি টাকার কলা বিক্রি হবে ঝিনাইদহে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ১৯শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মধ্যে ঝিনাইদহ জেলা কলা চাষে বিখ্যাত। জেলার ছয় উপজেলায় মাঠের পর মাঠজুড়ে ফল ও সবজি হিসেবে কলার আবাদ করে কৃষকরা। গড়ে উঠেছে ছয়টিরও বেশি পাইকারি বাজার। ঝিনাইদহের কলা ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৪০টির বেশি জেলাতে যাচ্ছে। চলতি মৌসুমে জেলায় কলা উৎপাদন হবে ১ লাখ ৫৫ হাজার ৮৫০ মেট্রিক টন যার বাজারমূল্য ৫২১ কোটি টাকারও বেশি।

কৃষকরা জানান, ঝিনাইদহে প্রচলিত চাঁপাকলা, সবরি, সাগর কলা, ধুপছায়া, কাঁচকলাসহ বিভিন্ন জাতের কলা উৎপাদন হয়। এসব কলার মধ্যে চাঁপাকলা ও ধুপছায়া কলার চাহিদা সবচেয়ে বেশি। কুমিল্লা অঞ্চলে ধুপছায়া কলা ব্যাপকভাবে চলে। জাত অনুসারে ২০০ থেকে ৩০০ টাকা কাঁদির কলা এখন বিক্রি হচ্ছে ৬০০ থেকে হাজার টাকা দরে।

আরো পড়ুন: চিনির চেয়ে ৩০ গুণ বেশি মিষ্টি ‘স্টেভিয়া’

ঝিনাইদহ পবহাটি কলা হাটের ব্যবসায়ী সাদ্দাম হোসেন জানান, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নরসিংদী, খুলনা, বরিশাল, নেয়াখালী, ফরিদপুর, কুমিল্লাসহ দেশের ৪০টি জেলার বেশি স্থানে যায় ঝিনাইদহের কলা।

ব্যবসায়ী দিদারুল ইসলাম নিয়মিত কলা কিনে সাতক্ষীরায় পাঠান। তিনি জানান, গড়ে প্রতিদিন ১ লাখ টাকার কলা কিনে থাকেন।

কৃষি সম্প্রসারণ অধিদফতর ঝিনাইদহের উপ-পরিচালক কৃষিবিদ আজগর আলী জানান, ঝিনাইদহে এবার ৫ হাজার ১০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৫৫হাজার ৮৫০ মেট্রিক টন কলা। যার বাজার মূল্য ৫২১ কোটি টাকার উপরে। 

এসি/ আই.কে.জে

কলা বিক্রি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250