সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩ *** এই বৈঠকের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন *** ঐক্য শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নাহিদ *** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ *** তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড *** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত

খাঁটি ঘি বানান মাত্র ১০ মিনিটেই

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

গরু বা মহিষের দুধ থেকে ঘি তৈরি হয়। ঘি সবচেয়ে স্বাস্থ্যকর ফ্যাটি খাবার হিসেবে পরিচিত। ঘি তে রয়েছে পুষ্টি উপাদান যা শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে।

একসময় দেশে মাখনের চেয়ে ঘি খাওয়ার চল বেশি ছিল। কিন্তু ঘি তে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকার কারণে তখন হার্টের রোগে আক্রান্ত হওয়ার জন্য ঘিকেই দায়ী করা হতো। বর্তমানে অবশ্য চিকিৎসা বিজ্ঞান ঘি খাওয়ার পক্ষেই মত দিচ্ছেন। 

ঘির অনেক উপকারিতা রয়েছে। তবে তা হতে হবে খাঁটি ঘি। পুষ্টিবিদদের মতে, অসাধু ব্যবসায়ীরা অনেক সময়ে বনস্পতির সঙ্গে কৃত্রিম উপাদান মিশিয়ে ঘি তৈরি করেন। এতে শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন মাত্র ১০ মিনিটে ঘি। চলুন জেনে নিই রেসিপি-

আরো পড়ুন : মাছের শামি কাবাব তৈরির রেসিপি

উপকরণ

দুধের ঘন সর বা মালাই- ২ কাপ

পানি- আধা কাপ

বেকিং সোডা- ১ চা চামচ

প্রণালি 

প্রথমে প্রেশার কুকারে দুধের সর আর পানি দিয়ে একটি সিটি দিয়ে নিন। এবার প্রেশার কুকারের ঢাকনা খুলে বেকিং সোডা মিশিয়ে নিন। একেবারে অল্প আঁচে ৫-৭ মিনিট নাড়াচাড়া করুন। 

এবার পরিষ্কার একটি কাচের পাত্রের মুখে সুতির কাপড় আটকে নিন। প্রেশার কুকার থেকে ঘি ছেঁকে ওই কাচের পাত্রে ঢেলে নিন।

এস/ আই. কে. জে/ 

রেসিপি ঘি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250