বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

তিন মৌলিক সংস্কার এড়িয়ে যাওয়ার সুযোগ নেই: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ১৮ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মৌলিক কাঠামোর সংস্কার এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৭ই জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা এমন নির্দেশনা দিয়েছেন বলে সূত্রে জানা গেছে।

সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কার বলতে সংখ্যানুপাতিকে উচ্চকক্ষ; গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর গঠনপ্রক্রিয়া সংবিধানে উল্লেখ থাকা এবং সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা বুঝিয়েছেন। এ তিন বিষয়ে প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। এ ধরনের গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কার এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও বৈঠকে অভিমত দেন প্রধান উপদেষ্টা।

রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি আশা প্রকাশ করেন, অগ্রগতি যেভাবে এগোচ্ছে, তাতে নির্ধারিত সময়ের মধ্যেই একটি জাতীয় সনদ প্রণয়ন সম্ভব হবে।

সূত্রে জানা গেছে, বৈঠকে সংলাপের বিস্তারিত কর্মকাণ্ড উপস্থাপন করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। সংস্কারের কোথায় কোথায় আলোচনা আটক যাচ্ছে, তা উল্লেখ করা হয়। সে সময় কমিশনকে পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।

জে.এস/

ড. মুহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250