মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় বায়ার্নের!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

জার্মান বুন্দেসলিগায় ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে হোলস্টেইন কিয়েলকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন বায়ার্ন তারকা হ্যারি কেইন।

বুন্দেসলিগার ইতিহাসে ৫০ ম্যাচ খেলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড করেছেন কেইন। ২০২৩ সালে চুক্তিবদ্ধ হওয়ার পর বায়ার্নের জার্সিতে ৫০ ম্যাচে ৫৫ গোল করেছেন ইংলিশ ফরোয়ার্ড।

এর আগে অর্ধশত ম্যাচ খেলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছিল আরলিং হালান্ডের। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ৫০টি গোল করেছিলেন নরওয়েজিয়ান তারকা।

গতকাল শনিবার (১লা ফেব্রুয়ারি) রাতে বায়ার্নের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় গোল উৎসবের শুরু করেন জামাল মুসিয়ালা। ১৯ মিনিটে জার্মান মিডফিল্ডারের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ২ গোল করেন কেইন। ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বায়ার্ন।

আরো পড়ুন : বিদ্রোহের মাঝেই ১২ নারী ফুটবলারকে নিয়ে অনুশীলনে কোচ

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল করেন কেইন। ৪৬ মিনিটে ইংলিশ ফরোয়ার্ডের গোলে ৩-০ তে এগিয়ে যায় বায়ার্ন। ৫৪ মিনিটে ব্যবধান ৪-০ করেন সার্জে ন্যাবরি।

দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে হোলস্টেইন। রীতিমতো বায়ার্নকে চমকও দেখায় তারা। ২৯ মিনিটের ব্যবধানে বায়ার্নের জালে তিনবার বল জমা করে সফরকারীরা।

হোলস্টেইনের হয়ে প্রথমে গোল করেন ফিন পোরাথ। ৬২ মিনিটে জার্মাান মিডফিল্ডারের গোলে ব্যবধান ৪-১ করে সফরকারীরা। বাকি দুই গোল হয় অতিরিক্ত সময়ে। ৯১ ও ৯৩ মিনিটে গোল করেন স্টিভেন স্করজিবস্কি। জার্মান স্ট্রাইকারের জোড়া গোলে ব্যবধান কমিয়ে ৪-৩ করে হোলস্টেইন।

২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে বরাবরের মতোই টেবিলের শীর্ষে বায়ার্ন। ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে বায়ার লেভারকুসেন। ২০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের নিচ থেকে দুইয়ে হোলস্টেইন।

এস/কেবি


বায়ার্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250