মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিদ্রোহের মাঝেই ১২ নারী ফুটবলারকে নিয়ে অনুশীলনে কোচ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

মাঠ সমস্যার জন্য গত কয়েকদিন অনুশীলন হয়নি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। আজ শনিবার (১লা ফেব্রুয়ারি) সকালে ব্রিটিশ কোচ পিটার বাটলার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১২ নারী ফুটবলার নিয়ে অনুশীলন করিয়েছেন। ক্যাম্পে ৩১ জন থাকার কথা থাকলেও, কোচের বিরুদ্ধে বিদ্রোহের কারণে ফুটবলারদের বড় একটি অংশ অনুশীলনে নেই। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হিসেবে আজই ছিল বাটলারের প্রথম অনুশীলন। 

বাফুফে ৩১ জন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিল। এর মধ্যে আনাই মগিনি এখনও যোগ দেননি। বাকি ৩০ জনের মধ্যে ১২ জন বাটলারের সঙ্গে প্রথম অনুশীলন করেছেন। তারা হলেন– রিপা, আইরিন, কোহাতি কিসকু, প্রান্তি, স্বপ্না, ইয়ারজান, অর্পিতা, হালিমা, আকলিমা, মুনকি, সুরমা ও প্রীতি।

আরো পড়ুন : চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আটে যারা

জাতীয় দলের বাকি ১৮ জন অনুশীলন বয়কট করেছেন। সাবিনা, কৃষ্ণা, মারিয়া, সানজিদা, মাসুরা, মারিয়া, মনিকা, ঋতুপর্ণা, রুপ্না চাকমার মতো সিনিয়র খেলোয়াড়ের পাশাপাশি আফিদা–নীলার মতো উঠতি কয়েকজনও আছেন এই বয়কটে। তারা গত পরশু (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন বাটলারের অধীনে কোনও অনুশীলন করবেন না। তাকে বাফুফে কোচ পদে বহাল রাখলে তারা ফুটবল থেকেই সরে যাবেন। সেই অবস্থানে অনড় থাকায় আজ তারা অনুশীলনে উপস্থিত হননি।

সাফের আগে থেকেই কোচের সঙ্গে নারী ফুটবলারদের দূরত্ব। পরে সাফের মাঝেই সেটি প্রকাশ্যে আসে। সাফ চ্যাম্পিয়ন হলেও সাবিনা খাতুনরা নাখোশ ছিলেন কোচ বাটলারকে নিয়ে। বাফুফে খেলোয়াড়দের সমস্যার বিষয়টি গুরুত্ব না দিয়ে দুই বছরের জন্য কোচের সঙ্গে চুক্তি করে। এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে একটি বিশেষ কমিটি করেছে বাফুফে। আজ বিকেলে সেই কমিটির সভা হওয়ারও কথা রয়েছে। 

এস/ আই.কে.জে

নারী ফুটবলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250