শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন *** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

গণপূর্তমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪০ অপরাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১৭ই এপ্রিল) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জাতীয় সংসদের আদিবাসী ককাস গঠন ও ককাসের কার্যক্রম পরিচালনায় ইউএনডিপির সহযোগিতা প্রদানের বিষয়ে আলোচনা হয়। আদিবাসী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণের জীবনমান উন্নয়নে স্টিফেন লিলার আদিবাসী ককাসকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসাধারনের উন্নয়নে প্রচার-প্রচারণা, ক্যাম্পেইন পরিচালনা, জনসাধারনের মাঝে সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক আন্দোলন গড়ে তোলা ইত্যাদি বিষয়ে তিনি সহযোগিতার আশ্বাস দেন। 

আরও পড়ুন: স্বাধীন দেশে অবৈধ অস্ত্রধারী সংগঠন থাকবে না: র‍্যাব

সাক্ষাত শেষে আলোচনার বিষয় সম্পর্কে মন্ত্রী সাংবাদিকদের ব্রিফিং করেন। আদিবাসী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণের জীবনমান উন্নয়নে বিশেষ কোন কার্যক্রম গ্রহনে বিদ্যমান আইনের কোন পরিবর্তন প্রয়োজন হবেনা বলে তিনি জানান।

এসকে/ এএম/

ইউএনডিপি গণপূর্তমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250