শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

রিয়ালের জার্সি পড়ে রোনালদোর রেকর্ড ভাঙতে চান ভিনি!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

সালজবুর্গের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ আবার যেন নিজেদের জাত চেনালো। প্রথমার্ধের ২৩ মিনিট পর্যন্ত নিষ্প্রভ হয়ে থাকা লস ব্লাঙ্কোসরা শেষ পর্যন্ত একে একে সালজবুর্গের জালে বল ঠেলেছে ৫ বার। যেখানে ভিনিসিয়ুস জুনিয়র একাই করেছেন দুই গোল।

এদিন দুই গোল করার পথে একটা রেকর্ডও গড়েছেন ভিনি। রিয়ালের জার্সিতে গোলের সেঞ্চুরি স্পর্শ করেছেন তিনি। ম্যাচের আগে তার গোল সংখ্যা ছিল ৯৯। দুই গোল করায় ক্লাবটির হয়ে এখন তার সর্বমোট গোল সংখ্যা ১০১।

লস ব্লাঙ্কোসদের হয়ে এখন দ্বিতীয় সর্বোচ্চ ব্রাজিলিয়ান গোলদাতা ভিনি। ব্রাজিলের হয়ে রিয়ালের জার্সিতে তার চেয়ে বেশি গোল আছে শুধুমাত্র রোনালদোর। কিংবদন্তি এই স্ট্রাইকারের রেকর্ড ভাঙাই এখন ভিনির লক্ষ্য। হতে চান ক্লাবটির ইতিহাসের সেরা ব্রাজিলিয়ান গোলদাতা।

আরো পড়ুন : দুই ব্রাজিলিয়ানের তাণ্ডবে সলজবার্গকে হারিয়ে জিতল রিয়াল

ভিনি বলেন, 'এই জার্সিতে গোল করতে পারলেই খুশি থাকি আমি। কারণ এই জার্সিতে সবচেয়ে বেশি গোল করা ব্রাজিলিয়ান রোনালদো। তার চেয়ে তিন গোল পিছিয়ে আছি। আশা করি, আরও গোল করতে পারবো আমি।'

রিয়ালের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ভিনি। গোল করেছেন দুটিরই ফাইনালে। এছাড়াও তিনটি লা লিগাসহ মোট ১৪ ট্রফি তিনি জিতে ফেলেছেন ২৪ বছর বয়সেই।

অন্যদিকে ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত রিয়ালে খেলে রোনালদোর গোল ১০৪টি। পুরো ক্যারিয়ারের মতো এই ক্লাবেও চোট তাকে বেশ ভুগিয়েছে। তারপরও স্প্যানিশ ক্লাবটির হয়ে এখনও পর্যন্ত সফলতম ব্রাজিলিয়ান ফুটবলার তিনি।

এস/কেবি

ভিনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250