শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪২৪ *** প্রার্থিতা ফিরে পেতে আপিলের সপ্তম শুনানি আজ *** খলিল, তৈয়্যব ও আখতার বিমানের নতুন পরিচালক হওয়ায় নানা প্রশ্ন *** আসন সমঝোতায় এনসিপি কত পেল, ইসলামী আন্দোলনের কী হলো *** যমুনায় তারেক রহমানের পৌনে ২ ঘণ্টা *** ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি *** রাজধানীতে শনিবার গণমাধ্যম সম্মিলন *** বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ *** নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ক্রিকেটারদের, বিসিবির ‘না’ *** যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

রেকর্ড জয়ে শুরু করা বাংলাদেশের প্রতিপক্ষ আজ আয়ারল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

জয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও কোচ সারোয়ার ইমরান। ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত সেই জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তবে সে ম্যাচে এমন দুর্দান্ত পারফরম্যান্স করেছে যে দলকে নিয়ে বেড়ে গেছে প্রত্যাশা।

আজ রোববার (১৩ এপ্রিল) দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন জ্যোতিরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হতে যাওয়া ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। গত বছর এ আয়ারল্যান্ডকেই ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। সেই সিরিজ জয়ের স্মৃতিতে গা ভাসিয়ে আইরিশ মেয়েদের হালকাভাবে নিলে সেটি হবে ভুল।

এ আয়ারল্যান্ড গত পরশু নিজেদের প্রথম ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বৃষ্টিবিঘ্নিত সে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৬ রানে জিতলেও তাদের কাঁপিয়ে দিয়েছিলেন আইরিশ মেয়েরা। ৩৩ ওভারে ১৮২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১৭৫ রান তুলে ফেলেছিলেন তারা।

বাংলাদেশ নারী দল অবশ্য নিজেদের প্রথম ম্যাচে মনে রাখার মতো অনেক কিছু করেছে। নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোর ২৭১ রান, যে কোনো উইকেটে সবচেয়ে বড় ১৫২ রানের জুটি, প্রথমবারের মতো এক ইনিংসে দুটি সেঞ্চুরি জুটি করেছে বাংলাদেশ। 

৭৮ বলে রানের তিন অঙ্ক ছুঁয়ে সে ম্যাচে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুই স্পিনার জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন মেয়েদের ওয়ানডে ইতিহাসে ৫টি করে উইকেট ভাগাভাগির প্রথম কীর্তির জন্ম দিয়েছেন।

তবে থাইল্যান্ড তুলনামূলকভাবে দুর্বল দল বলেই হয়তো এত সব সম্ভব হয়েছে। মাত্র ১০টি ওয়ানডে খেলা থাই মেয়েদের চেয়ে আইরিশ মেয়েরা অনেক শক্তিশালী। তবে জ্যোতির আশা, প্রথম ম্যাচের পারফরম্যান্সের ধারাবাহিকতা পরের ম্যাচগুলোতেও দেখাবে তার দল।

এইচ.এস/

নারী বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250