রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোপালগঞ্জে অবরোধ, ঢাকার সঙ্গে ৫ জেলার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন *** তিন জেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৩ বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ *** পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত *** স্পিকারের পাকিস্তান সফরে প্রতিনিধিদলে যুদ্ধাপরাধীদের ছেলে, সিপিবির সমালোচনা *** জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম: খেলাফত মজলিস *** দ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমান *** সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে: নজরুল ইসলাম *** সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা *** টিসিবির সঙ্গে পাকিস্তানের টিসিপির ৫ বছরের সমঝোতা *** পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ

এবার আলোচনায় সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ক্লেয়ার বার্টন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৯ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৫

#

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও তার স্ত্রী ইমা ক্লেয়ার বার্টন। ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আজ বুধবার (৪ঠা জুন) দুদক এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি জারির বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।

দুদকের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় তার নামে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ করা হয়। পরে তার সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী জারি করার পর অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি বা তার পক্ষে কেউ তা গ্রহণ না করায় গত ২৩শে মার্চ আদেশসহ মূল সম্পদ বিবরণী লটকিয়ে জারি করা হয়। সম্পদ বিবরণী লটকিয়ে জারির পর অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি এবং সময় বাড়ানোর কোনো আবেদনও পাওয়া যায়নি।

দুদক বলছে, যেহেতু নির্ধারিত ২১ কার্যদিবসে, অর্থাৎ ২৯শে এপ্রিলের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি, সেহেতু এটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে দুদক আইনের ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১৭ই ডিসেম্বর মহিবুল হাসান চৌধুরীর নামে ২ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। একই সঙ্গে তার ও তার প্রতিষ্ঠানের নামে থাকা ৪১টি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের কথা উল্লেখ করা হয় মামলায়।

এইচ.এস/

মহিবুল হাসান চৌধুরী নওফেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গোপালগঞ্জে অবরোধ, ঢাকার সঙ্গে ৫ জেলার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন

🕒 প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

তিন জেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৩ বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত

🕒 প্রকাশ: ০৭:৩৩ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

স্পিকারের পাকিস্তান সফরে প্রতিনিধিদলে যুদ্ধাপরাধীদের ছেলে, সিপিবির সমালোচনা

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম: খেলাফত মজলিস

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250