রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

পানি উন্নয়ন বোর্ডে ২৭৭ পদে নিয়োগ, আগামীকাল শেষ হচ্ছে আবেদন

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভিন্ন গ্রেডে একাধিক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন পদে ২৭৭ জন নেওয়া হবে। এদিকে আবেদনের সময়সীমা ছিল গত ১০ই এপ্রিল। তবে আবেদনের সময় ১৭ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর);

পদসংখ্যা: ৫০;

গ্রেড: নবম;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;

২. পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন);

পদসংখ্যা: ৬;

গ্রেড: নবম;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;

৩. পদের নাম: উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর)/প্রাক্কলনিক

পদসংখ্যা: ১০২;

গ্রেড: দশম;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা;

৪. পদের নাম: উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (যান্ত্রিক/বিদ্যুৎ);

পদসংখ্যা: ২২;

গ্রেড: ১০;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা;

৫. পদের নাম: হিসাবরক্ষক;

পদসংখ্যা: ১৯;

গ্রেড: ১২;

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা;

৬. পদের নাম: হিসাব করণিক

পদসংখ্যা: ৭৮;

গ্রেড: ১৬;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা;

প্রার্থীর বয়স: ১লা মার্চ ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর

আবেদন 

আগ্রহী প্রার্থীরা পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে নিয়োগসংক্রান্ত পোর্টালে লগইন করে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে (www.pwdb.gov.bd) জানা যাবে।

আবেদন ফি জমা

আবেদন ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৫ নম্বর পদের জন্য ১৫০ এবং ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা প্রদান করতে হবে।

আবেদনের সময়সীমা: আগামী ১৭ই এপ্রিল ২০২৫, বিকেল ৪টা পর্যন্ত।

আরএইচ/


পানি উন্নয়ন বোর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250