মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জিতেও প্লে-অফ খেলতে হবে রিয়ালকে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৩ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে আগেই প্লে-অফ নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লক্ষ্য ছিল, সরাসরি শেষ ষোলোতে জায়গা নেওয়া। লক্ষ্য পূরণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রেস্তের বিপক্ষে জিততেই হতো লস বাঙ্কসদের। পাশাপাশি তাকিয়ে থাকতে হতো টেবিলের ওপরের দিকে অবস্থান করা দলগুলোর দিকে। ওই দলগুলো যেন হেরে যায়, সেই কামনাও করতে হয়েছে রিয়ালকে।

শেষমেশ সমীকরণের জটিল হিসাব মেলাতে পারেনি রিয়াল। ব্রেস্তের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় পেলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সেরা ৮ দলের মধ্যে থাকার শর্ত পূরণ করতে পারেনি রিয়াল। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১১তম অবস্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে কার্লো আনচেলত্তির দল।

আরো পড়ুন : সুপার সিক্সে এবার আয়ারল্যান্ডকে হারালো নাইজেরিয়া

শেষ ষোলোতে যাওয়ার পথে প্লে-অফ মোকাবেলা করতে হবে রিয়ালকে। ব্রেস্তের অবস্থাও একই রকম। তাদেরও নকআউট ম্যাচ খেলে শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকছে। ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থেকে গ্রপ পর্বের খেলা শেষ করেছে ফরাসি লিগ ওয়ানের ক্লাবটি।

গতকাল বুধবার (২৯শে জানুয়ারি) ব্রেস্তের মাঠে রিয়ালের হয়ে জোড়া গোল করেন রদ্রিগো (২৭ ও ৭৮ মিনিটে)। বাকি গোলটি করেন জুড বেলিংহ্যাম (৫৬ মিনিটে)। লাল কার্ডের কারণে অর্পিত নিষেধাজ্ঞার ফলে খেলতে পারেননি রিয়াল মাদ্রিদের অন্যতম বড় তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

এস/ আই.কে.জে/  

রিয়াল মাদ্রিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250