রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

গৃহায়ণ কর্তৃপক্ষের এমসিকিউ পরীক্ষার সূচি

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৫

#

ফাইল ছবি

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ৯ম থেকে ১১ গ্রেডের ৭ ক্যাটাগরির ১৭টি শূন্য পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ২০শে সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ৯ই সেপ্টেম্বর (মঙ্গলবার) প্রতিষ্ঠানটির উপপরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) মো. মুশফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০শে সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত রাজধানীর দুটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি ও পরীক্ষাকেন্দ্রের নামসহ বিস্তারিত তথ্য পরীক্ষার্থীর অনুকূলে সরবরাহকৃত প্রবেশপত্রে উল্লেখ করা থাকবে।

এতে আরও বলা হয়, ‘পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১১ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে প্রার্থীরা তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।’ এর আগে চলতি বছরের ৭ই এপ্রিল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

জে.এস/

পরীক্ষা সরকারি চাকরি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250