শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

শনিবার শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০২ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে শনিবার (২০শে জানুয়ারি) শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। 

প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সভাপতিত্ব করবেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

আরো পড়ুন: কলকাতার মেট্রোরেলে মোশাররফের ‘হুব্বা’

উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজিত ‘ফেরেশতে’। এটি করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে চলচ্চিত্রটি দেখানো হবে। এরপর দেখানো হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় এই চলচ্চিত্রটি বানিয়েছেন ভারতের শ্যাম বেনেগাল। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ।

উৎসবে এবারের আসরে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশনে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫২টি সিনেমা প্রদর্শন করা হবে। এগুলোর মধ্যে পূর্ণদৈর্ঘ্য ১২৯টি এবং স্বাধীন ও স্বল্পদৈর্ঘ্য ১২৩টি। উৎসবে বাংলাদেশের ৭১টি চলচ্চিত্র থাকছে।

এইচআ/  আই.কে.জে

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250