শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

১৮তম শিক্ষক নিবন্ধনের ফল চলতি মাসেই

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৪

#

ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল চলতি এপ্রিল মাসেই প্রকাশ করা হতে পারে। ঈদের ছুটি শেষে ওএমআর শিট মূল্যায়ন শেষে এ ফল প্রকাশ করা হবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, শিক্ষক নিবন্ধন নীতিমালা অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের একমাসের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেভাবেই ফলাফল তৈরির সঙ্গে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে সব জেলা থেকে ওএমআর শিট পাঠানোর প্রক্রিয়া শেষ হয়েছে। শিগগির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে উত্তরপত্র মূল্যায়নের কাজ দেওয়া হবে।

এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান গণমাধ্যমকে বলেছেন, চলতি এপ্রিল মাসের মধ্যেই ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। আমরা এ মাসের শেষ দিকে ফল প্রকাশ করতে পারবো বলে আশা করছি।

গত ১৫ই মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন দেশের আটটি বিভাগের ২৪ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।

ওআ/

শিক্ষক নিবন্ধনের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250