রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

আজ কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল-বার্সা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়াল-বার্সার সব ম্যাচেই বিরাজ করে টানটান উত্তেজনা। আর আজ শনিবার (২৬শে এপ্রিল) কোপা দেল রের ফাইনালে বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে এ দুই দল। খবর এএফপির।

এবারের মৌসুমে দুটি এল ক্লাসিকোর দুটোতেই জিতেছে বার্সেলোনা। গত বছর অক্টোবরে লা লিগায় রিয়ালের ঘরের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ৪-০ গোলে জিতেছিল বার্সেলোনা। আর গত জানুয়ারিতে মরুর দেশ সৌদি আরবে হওয়া স্প্যানিশ সুপার কাপে বার্সা জিতেছিল ৫-২ গোলে; যা ছিল কোচ হান্সি ফ্লিকের অধীনে বার্সার প্রথম শিরোপা।

এদিকে চ্যাম্পিয়নস লিগের শেষ আট থেকে রিয়াল ছিটকে পড়ায় এমনিতেই মিহি সুতোয় ঝুলছে আনচেলত্তির ভাগ্য। আজ কোপা দেল রের ফাইনালে রিয়াল হেরে গেলে সত্যি সত্যি বরখাস্ত হতে পারেন আনচেলত্তি।

তবে সব মিলিয়ে আজকের ফাইনালে বার্সেলোনাকেই ফেবারিট মানছেন রিয়াল কোচ আনচেলত্তি।  তিনি কোপা দেল রের ফাইনাল সম্পর্কিত এক প্রশ্নে বলেছিলেন, ‘এ ম্যাচে একটি দল (বার্সেলোনা) হয়তো ফেবারিট। এ ছাড়া ফাইনাল ম্যাচ মানে ফাইনালই। এখানে যেকোনো কিছুই ঘটতে পারে।’

পরিসংখ্যান মতে, লিগ শিরোপা জয়ে বার্সেলোনার (২৭) চেয়ে রিয়াল (৩৬) এগিয়ে থাকলেও কোপা দেল রের শিরোপা জয়ে বার্সেলোনাই এগিয়ে আছে। এ টুর্নামেন্টে বার্সেলোনা জয় পেয়েছে ৩১ বার, আর রিয়াল সেখানে মাত্র ২০ বার। আজ শরিবার (২৬শে এপ্রিল) সংখ্যাটা বেড়ে বার্সার নাকি রিয়ালের হবে সেটিই এখন দেখার অপেক্ষায়।

আরএইচ/


এল ক্লাসিকো ফাইনাল ম্যাচ বার্সা-রিয়াল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250