মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

ইউটিউবে নতুন ফিচার ‘প্লে সামথিং’ বাটনে যা থাকছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪২ পূর্বাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইউটিউবের জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে। এই প্ল্যাটফর্ম নিয়ে পরীক্ষা নিরীক্ষার শেষ নেই গুগলের। ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতেই নিত্যনতুন পদক্ষেপ নেয় গুগল। সম্প্রতি নতুন ফিচার যুক্ত হয়েছে ইউটিউবে। যার নাম ‘প্লে সামথিং’।

বর্তমান সময়ে যাদের হাতে ইন্টারনেট সংযোগ রয়েছে অনলাইন কনটেন্ট তাদের বেশিরভাগ মানুষের জীবনে প্রভাব ফেলছে। অনেক সময় অনলাইনে এত কনটেন্টের ভিড়ে মন মতো দেখার কিছু খুঁজে নাও পেতে পারেন। এ সমস্যা সমাধানেই সম্ভত ইউটিউব আনছে নতুন ‘প্লে সামথিং’ বাটন।

এ ভাসমান অ্যাকশন বাটনের ওপর লেখা থাকবে ‘প্লে সামথিং’ এবং এতে রয়েছে একটি ভিডিও ‘প্লে বাটন’। কালো ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা কালিতে এটি লেখা থাকবে।

আরো পড়ুন : নতুন ফোনে কি আদৌ স্ক্রিন প্রটেক্টরের প্রয়োজন আছে?

বাটনে চাপলে শর্টস প্লেয়ারে যে কোনো একটি ভিডিও চালু হবে। তবে, ফিচারটি কেবল ইউটিউব শর্টসের জন্য নয়। স্ক্রিনের ডানদিকে লাইক, ডিসলাইক, কমেন্ট শেয়ার বাটনসহ ইউটিউবের সাধারণ কনটেন্টও পোর্ট্রেইট ইন্টারফেইসে চালু হবে এ বোতামের মাধ্যমে। পাশাপাশি, স্ক্রিনের নিচে সময়ের বার থেকে ভিডিওর নির্দিষ্ট অংশও দেখা যাবে।

মিনি ভিডিও প্লেয়ারটি চালু হলে ‘প্লে সামথিং’ বাটনটি অদৃশ্য হয়ে যাবে।

বাটনটি ভাসমান হওয়ার বিষয়টি আকর্ষণীয়। পাশাপাশি, বাটনটি এ অ্যাপের মূল কাজ, মানুষকে কনটেন্ট দেখানো শুরু করতে দেয়। এটি নির্দিষ্ট ব্যবহারকারীর কী ধরনের ভিডিও পছন্দ সেটিও বিবেচনা করবে।

গত বছর থেকে ফিচারটির পরীক্ষা করছে ইউটিউব। আর ‘প্লে সামথিং’ বাটন অ্যান্ড্রয়েডের ইউটিউব অ্যাপের ১৯.৫০ সংস্করণের জন্য চালু হতে যাচ্ছে বলে জানা যায়।

এস/ আই.কে.জে

‘প্লে সামথিং’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250