মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের ‘মাথাব্যথার’ কারণ হতে পারেন তিনি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ৬ই জুন ২০২৫

#

মালদ্বীপের বিপক্ষে জোড়া গোল করেছেন ইখসান ফান্দি। ছবি: ফুটবল সিঙ্গাপুর।

ফুটবল তার রক্তে বইছে। বাবা ফান্দি আহমাদ সিঙ্গাপুরের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। ছেলে হিসেবে তিনি হাঁটছেন বাবাকে অনুসরণ করেই। বর্তমান ফুটবলারদের মধ্যে সিঙ্গাপুরের হয়ে তার চেয়ে বেশি গোল নেই আর কারও।

সবশেষ মালদ্বীপের বিপক্ষে ম্যাচেও জোড়া গোল করেছেন তিনি। তাই সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার জন্য 'মাথাব্যথার' কারণ হিসেবে আবির্ভূত হতে পারেন ইখসান ফান্দি।

গত এক বছরে একাধিক চোটের কারণে ফান্দি ছিলেন মাঠের বাইরে। সিঙ্গাপুরও ছিল গোলখরায়। মালদ্বীপের বিপক্ষে ফিরেই ১২ মিনিটের মধ্যে হেডে দুই গোল করেন এ ফরোয়ার্ড। তাই জাতীয় স্টেডিয়ামে ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে বাংলাদেশকে বার্তা দিয়ে রাখলেন সিঙ্গাপুর কোচ সুতোমু ওগুরা। 

৩৯ ম্যাচে ২০ গোল করা ফান্দিকে নিয়ে তিনি বলেন, ‘সে ৬০ মিনিট খেলতে পারায় আমি খুশি। সেট পিস ও ওপেন প্লে থেকে গোল করেছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তার এ আত্মবিশ্বাস কাজে দেবে। আমরা যদি ভালোভাবে তাকে বল সরবরাহ করতে পারি, তাহলে সে গোল করতে পারবে।’

মালদ্বীপের বিপক্ষে জিতলেও পারফরম্যান্সে সন্তুষ্ট নন সিঙ্গাপুর কোচ। এভাবে খেললে বাংলাদেশকে হারানোর সুযোগ নেই বলে মনে করেন তিনি, ‘৬০ মিনিটের পর খেলার গতি বদলে যায়। আমরা বল দখলে রাখতে পারিনি, ভারসাম্য হারিয়ে ফেলি এবং দেখতে পাচ্ছিলাম প্রতিপক্ষ পাল্টা আক্রমণে আসছে। স্কোরলাইন ৩-৩ হওয়ারও শঙ্কা ছিল। আমরা যদি এভাবে খেলি, তাহলে বাংলাদেশের বিপক্ষে কোনো সুযোগ পাব না, আমাদের অবশ্যই উন্নতি করতে হবে।’

একই সুর ১২৩ ম্যাচ খেলা ডিফেন্ডার সাফুয়ান বাহারুদিনের কণ্ঠেও। তিনি বলেন, ‘আমরা পুরোপুরি সন্তুষ্ট নই, কারণ শেষ দিকে আমাদের খেলা অতোটা মসৃণ ছিল না। আগামী কয়েকদিনের মধ্যে ম্যাচটি নিয়ে বিশ্লেষণ করব, যাতে করে বুঝতে পারি কোথায় আমাদের আরও উন্নতির প্রয়োজন।’

৭ই জুন ঢাকার উদ্দেশে রওনা দেবে সিঙ্গাপুর দল। বাহারুদিন বলেন, ‘আমরা জানি বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ হবে, কারণ তাদের মানসম্পন্ন খেলোয়াড় আছে। তবে আমাদের দলেও মানসম্মত খেলোয়াড় আছে এবং ফলাফল পাওয়ার লক্ষ্যে নিজেদের সেরাটা দেব আমরা।’

এইচ.এস/

বাংলাদেশ ফুটবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250