শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে *** অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির *** মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি *** ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা চূড়ান্ত, ঘোষণা বাকি *** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল *** গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

বিশ্বের সবচেয়ে বিষধর সাপের বিরুদ্ধেও কার্যকর হবে নতুন অ্যান্টিভেনম

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ৮ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বের বিষধর কিছু সাপের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়তে সক্ষম একটি নতুন অ্যান্টিভেনম উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। এ অ্যান্টিভেনম তৈরি করা হয়েছে টিম ফ্রিডে নামের সেই সাপুড়ের রক্তের অ্যান্টিবডি থেকে, যিনি বিভিন্ন বিষধর সাপের বিষ নিজের শরীরে প্রয়োগ করে দেহের ইমিউনিটি গড়ে তুলেছেন। সম্প্রতি ফ্রিডে তার ব্যতিক্রম অভিজ্ঞতার জন্য তিনি বিশ্বজুড়ে শিরোনাম হয়েছেন।

নিও সায়েন্টিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রিডের শরীর থেকে সংগৃহীত অ্যান্টিবডি দিয়ে তৈরি অ্যান্টিভেনমটি একাধিক সাপের কামড়ের বিরুদ্ধে কার্যকর হতে পারে বলে প্রাথমিকভাবে দেখা গেছে। এর ফলে একটি ‘সর্বজনীন অ্যান্টিভেনম’ তৈরির সম্ভাবনা জেগে উঠেছে।

প্রতিবছর সাপের ছোবলে বিশ্বজুড়ে প্রায় ১ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু ঘটে এবং এর চেয়ে প্রায় তিন গুণ মানুষ পঙ্গুত্ব বা স্থায়ী অঙ্গহানির শিকার হন। বর্তমানে প্রচলিত অ্যান্টিভেনমগুলো সাধারণত ভেড়া বা ঘোড়ার শরীরে বিষ প্রয়োগ করে তৈরি করা হয় এবং প্রতিটি অ্যান্টিভেনম নির্দিষ্ট একটি সাপের প্রজাতির বিরুদ্ধে কার্যকর। এ ছাড়া এসব অ্যান্টিভেনমে পশুদের শরীরের অ্যান্টিবডি থাকায় তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, এমনকি জীবনহানিও ঘটতে পারে।

সান ফ্রান্সিসকোর সেন্টিভ্যাক্স বায়োটেকনোলজি প্রতিষ্ঠানের বিজ্ঞানী জ্যাকব গ্লানভিল এবং তার দল এমন কিছু অ্যান্টিবডি খুঁজছেন, যেগুলো অধিকাংশ সাপের বিষের বিরুদ্ধে কাজ করতে পারে। গ্লানভিল বলেন, ‘পৃথিবীতে ৬৫০টির মতো বিষধর সাপ থাকলেও তাদের বিষ মূলত ১০টি সাধারণ টক্সিন শ্রেণিতে বিভক্ত।’

এ গবেষণা করতে গিয়ে তারা খুঁজে পান টিম ফ্রিডেকে। তিনি বিশ্বের বিভিন্ন বিষধর সাপের বিষ নিজের শরীরে ৭০০ বারের বেশি প্রয়োগ করেছেন। ফ্রিডের ৪০ মিলিলিটার রক্ত থেকে গবেষকরা ‘বিলিয়ন বিলিয়ন’ অ্যান্টিবডির একটি লাইব্রেরি তৈরি করেছেন।

এইচ.এস/

অ্যান্টিভেনম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250