মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

অতিরিক্ত সময়ে পাল্টে গেলো দৃশ্যপট, জোড়া গোলে জিতল লিভারপুল!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৫ পূর্বাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

পুরো ম্যাচে কোনো গোল নেই, ম্যাচও গড়াচ্ছিল গোলশূন্য ড্রয়ের দিকে। কিন্তু ৯০ মিনিট শেষে যোগ করা অতিরিক্ত সময়ের প্রথম ও তৃতীয় মিনিটে পাল্টে যায় দৃশ্যপট। বদলি খেলোয়াড় দারউইন নুনিয়েজের জোড়া গোল নাটকীয়ভাবে লিভারপুলকে ২-০ গোলের জন্য এনে দিয়েছে। ঘরের মাঠে প্রায় পয়েন্ট পেতে গিয়েও হার নিয়ে ফিরল ব্রেন্টফোর্ড।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে গতকাল শনিবার (১৮ই জানুয়ারি) সফরকারী লিভারপুলই দাপুটে পারফরম্যান্স দেখাচ্ছিল। শুধু পাওয়া হচ্ছিল না কাঙ্ক্ষিত গোলটি। একের পর এক আক্রমণ শাণিয়ে ব্যর্থতা নিয়ে ফেরার আগমুহূর্তে ডেডলক ভাঙে লিভারপুল। দুটি গোলই করেছেন উরুগুইয়ান তারকা নুনিয়েজ। এ নিয়ে তিনি প্রিমিয়ার লিগে যোগ করা সময়ে ছয়টি গোল করলেন।

ম্যানচেস্টার সিটিকে আগের ম্যাচে ২-২ গোলে রুখে দেওয়া ব্রেন্টফোর্ড আজও ছিল একই পথে। শুরুর পঞ্চম মিনিটেই অবশ্য তারা এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায়। কিন্তু গোলমুখে একটি টোকা দরকার ছিল শেষ মুহূর্তে, সেটি করতে পারেননি তাদের ডেনিশ মিডফিল্ডার মিকেল। এরপর ক্রমাগত স্বাগতিকদের চেপে ধরে লিভারপুল। প্রথমার্ধেই গোলের জন্য ১৯টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে পাঁচটি। তবে সফল লক্ষ্যভেদ করতে পারেনি আর্নে স্লটের দল।

আরো পড়ুন : পর্তুগালে ক্লাব কিনছেন ভিনিসিয়ুস!

দ্বিতীয়ার্ধেও একই তালে খেলছিল দুই দল। ব্রেন্টফোর্ড চাপ সামলানোর চেষ্টার মাঝেই দুয়েকটা পাল্টা আক্রমণের সুযোগ খোঁজে। তবে কারোই ডেডলক ভাঙা হচ্ছিল না। লুইস দিয়াজের বদলে ৬৫ মিনিটে স্লট লিভারপুলের হয়ে নুনিয়েজকে নামান। শেষ পর্যন্ত তিনিই অলরেডদের নায়ক বনে গেছেন। নির্ধারিত মিনিটের শেষমুহূর্তে মোহামেদ সালাহ’র একটি শট বাইরে দিয়ে যায়। ফলে মনে হচ্ছিল গোলশূন্য সমতায় শেষ হবে ম্যাচটি।

তবে চোখের পলকে পাল্টে যায় দৃশ্যপট। যোগ করা সময়ের প্রথম মিনিটে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের প্রথম পাস বাধা পায় ব্রেন্টফোর্ড রক্ষণে। এরই মাঝে নুনিয়েজসকে বল পেয়ে বক্সের ভেতর ডান পায়ের শটে দলকে উচ্ছ্বাসে ভাসান। মিনিট দুয়েক পরই আবার তার গোল। সতীর্থের পাস নিয়ন্ত্রণে নিয়ে তিনি নিখুঁত শটে বল জালে জড়ান।

এই জয়ে ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে অলরেডদের শীর্ষস্থান আরও মজবুত হলো। ৪৪ পয়েন্ট নিয়ে আর্সেনাল দুই এবং ৪১ পয়েন্ট নিয়ে তিনে নটিংহ্যাম ফরেস্ট।

এস/ আই.কে.জে

লিভারপুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250