শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি

রাস্তায় নয়, ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো : শিক্ষা উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫১ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সড়ক অবরোধ করে আন্দোলন নয়, তোমাদের ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো, সেগুলো পূরণ করা হবে।

সোমবার (২৫শে নভেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষা উপদেষ্টা।

ঢাকা শহরে প্রতিনিয়ত শিক্ষার্থীদের আন্দোলনে মানুষ অতিষ্ঠ, এর সমাধান কোথায়? এমন প্রশ্নে শিক্ষা উপদেষ্টা বলেন, অনেকবার বলা হয়েছে শ্রমিকরা, শিক্ষার্থীরা আন্দোলন করছে। শুধু শিক্ষার্থীরা না বহু সংগঠন ঢাকা শহরে আন্দোলন করছে। তারা সড়ক আটকে এগুলো করছে, এর সমাধান কী করে হবে আমি তো একা সমাধান করতে পারছি না। শিক্ষার্থীদের আহ্বান করছি, তোমাদের ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো, সেগুলো পূরণ করা হবে।

আরও পড়ুন: সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা

অনেক দাবি এরই মধ্যে থেমে গেছে, কারণ আমরা বলেছি এগুলো ন্যায্য দাবি সমাধান করবো। কিছু কিছু দাবি আছে যেগুলো ন্যায্য না এগুলো আমরা মানবো না। ন্যায্য দাবি না হয়েও রেললাইন অবরোধ করা হচ্ছে। যাত্রীদের আক্রমণ করা হচ্ছে। এগুলো করলে জনগণই তাদের বিরুদ্ধে যাবে। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় ৫ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এসি/কেবি


শিক্ষা উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250