সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৪ পূর্বাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৩ ম্যাচের সিরিজের জন্য দল ঘোষণা করেছিল সোমবার (২রা ডিসেম্বর) বিকেলেই। কয়েকঘণ্টা পর রাতে দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।  টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াডই সাজিয়েছে ক্যারিবীয়রা। 

ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবিয়ানদের শেষ সিরিজের দল থেকে স্কোয়াডে দুটি পরিবর্তন আনা হয়েছে। হায়ডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রুর জায়গা নিয়েছেন আমির জাঙ্গু ও জাস্টিন গ্রিভস। টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর পুরস্কার পেয়েছেন গ্রিভস।

স্কোয়াডে প্রথমবারের মতো ডাকা হয়েছে আমির জাঙ্গুকে। এখন পর্যন্ত অভিষেকের স্বাদ না পেলেও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। এই উইকেটরক্ষক ব্যাটার প্রথম শ্রেণীর ক্রিকেটে আছেন দুর্দান্ত ছন্দে। জাতীয় দলে জায়গা করে নিতে খুব একটা সমস্যা হয়নি তার। ২৭ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার আমির জাঙ্গু এখন পর্যন্ত ৪৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। সর্বশেষ ৫ ইনিংসের মধ্যে তিন ম্যাচেই তিনি হাঁকিয়েছেন অর্ধশতক। আছে ১টি শতরানের ইনিংস। 

আরো পড়ুন : ডন ব্র্যাডম্যানের টুপির দাম ৩ কোটি ১১ লাখ টাকা !

সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্বে আছেন শাই হোপ। সহ-অধিনায়কের ভূমিকায় ব্রেন্ডন কিং। এর আগে সোমবার বিকালে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয়। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটের কারণে এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। চোটের কারণে আরও নেই তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। নেই সাকিব আল হাসানও। 

আগামী ৮ই ডিসেম্বর শুরু হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেন্ট কিটস ও নেভিস এর রাজধানী বাসেটারে সিরিজের বাকি দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে ১০ ও ১২ই ডিসেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

একনজরে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড

শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কিসি কার্টি, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমেয়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জায়ডেন সিলস ও রোমারিও শেফার্ড

এস/ আই.কে.জে/ 


দল ঘোষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250