বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

ডন ব্র্যাডম্যানের টুপির দাম ৩ কোটি ১১ লাখ টাকা !

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন টুপিতে ক্রিকেট মাঠে নেমেছেন কত রথী-মহারথী। কিন্তু ডন ব্র্যাডম্যানের চেয়ে বড় কেইবা ছিলেন! কেবল অস্ট্রেলিয়া নয়, ক্রিকেট ইতিহাসেরই সর্বকালের সেরা ব্যাটার বিবেচনা করা হয় অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারকে। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ৯৯.৯৪ গড় নিয়ে ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি। 

সেই ব্র্যাডম্যানের ১৯৪৭ সালের ব্যাগি গ্রিন ক্যাপ এবার উঠছে নিলামে। ধারণা করা হচ্ছে, এই টুপির দাম ছাড়িয়ে যেতে পারে ২ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশের টাকায় যা ৩ কোটি ১১ লাখ ৭২ হাজার টাকার বেশি। ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে হোম সিরিজে এই টুপিতে খেলেছিলেন ডন ব্র্যাডম্যান। 

মঙ্গলবার সিডনিতে হবে নিলাম। ভারতের বিপক্ষে সিরিজ চলার মাঝপথেই ব্র্যাডম্যানের ভারতের সঙ্গে স্মৃতি বিজড়িত এক টুপি নিলামে উঠছে। ভারত ১৯৪৭-৪৮ সফরে গিয়েছিল অস্ট্রেলিয়ায়। সেই সফরে ব্র্যাডম্যান পরেছিলেন উলের টুপিটি। স্বাধীন হওয়ার পর সেটিই ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিদেশ সফর। 

আরো পড়ুন : আইরিশদের হোয়াইটওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের

ব্র্যাডম্যানের সেই টুপিটি নিলামে নিয়ে এসেছে ‘বোনহ্যামস’ সংস্থা। তাদের ভাষ্য, এশিয়ান প্রতিপক্ষের বিপক্ষে সেই সিরিজে ব্র্যাডম্যান এই একটিই ব্যাগি গ্রিন ক্যাপ পরেছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের টেস্ট ক্রিকেটের টুপিকে ‘ব্যাগি গ্রিন’ বলা হয়। এটি অত্যন্ত সম্মানের বলে ক্রিকেট বিশ্বে খ্যাতি পেয়েছে অনেক আগেই।

ভারতের বিপক্ষে সেই সিরিজে ব্র্যাডম্যান ৭১৫ রান করেছিলেন ছয় ইনিংসে। গড় ছিল ১৭৮ দশমিক ৭৫। তিনটি শতরান এবং একটি ডাবল হান্ড্রেড করেছিলেন তিনি। 

তবে ৩ কোটি ১১ লাখ টাকা হাঁকানোর পরেও এটিই ‘ব্যাগি গ্রিন’-এর মূল্যের তালিকায় বেশি পেছনের দিকে থাকছে। এই দিক থেকে শেন ওয়ার্ন সবার আগে রয়েছেন। অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ২০২০ সালের শুরুর দিকে তার টুপি নিলামে উঠেছিল। ওয়ার্নের টেস্ট ক্যাপ ৭ কোটির বেশি টাকায় বিক্রি হয়েছিল।

এস/ আই.কে.জে/ 

ডন ব্র্যাডম্যান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250