শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

১১ই আগস্ট হচ্ছে না এইচএসসি পরীক্ষা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

চার দফা স্থগিতের পর আগামী ১১ই আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন এ সময়সূচিতেও পরীক্ষা হচ্ছে না। কবে নাগাদ স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে, সেই সিদ্ধান্তও এখনো হয়নি।

মঙ্গলবার (৬ই আগস্ট) দুপুর পৌনে ২টায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১১ তারিখ থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা হচ্ছে না। অনেক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামত করা প্রয়োজন। এর পাশাপাশি সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। 

ওআ/কেবি


এইচএসসি পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250